সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ৪ নেতা এক মঞ্চে, জনমনে চাঞ্চল্য

উচ্চকন্ঠ   29-Oct-2025   132

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ৪ নেতাকে এক মঞ্চে দেখা গেছে। দীর্ঘদিন পরে হলেও এক মঞ্চে বিএনপি ও জামায়াতের মনোনয়ন প্রত্যাশী নেতৃবৃন্দকে একত্রিত হওয়ার ঘটনা স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
২৯ অক্টোবর ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম শহীদুজ্জামান বেল্টুর প্রথম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে চার নেতা একই মঞ্চে বসেন। সাবেক এ এমপির মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বুধবার বিকেলে কালীগঞ্জ পৌর অডিটরিয়ামে পবিত্র কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এ আসন থেকে চার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য প্রয়াত আলহাজ্ব এম শহীদুজ্জামান বেল্টুর সহধর্মীনি ও জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলরি সদস্য মুর্শিদা জামান বেল্টু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব আবু তালেব। এরা সকলেই ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির তিন গ্রæপেরই প্রথম সারির নেতারা।
অনুষ্ঠানে উপস্থিত জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের দলীয় প্রার্থী আবু তালেব কালীগঞ্জ বিএনপির তিন নেতা এক সাথে কাজ করবেন এ প্রত্যাশা ব্যক্ত করেন। তাদের মধ্যে যিনিই দলের মনোনয়ন পাবেন তিনিই সৌহার্দপূর্ণ পরিবেশে কালীগঞ্জবাসীর জন্য কাজ করবে বলে আশা প্রকাশ করেন। তিনি সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টুর আত্মার মাগফিরাত কামনা করেন এবং নিজের জন্য কালীগঞ্জবাসীর কাছে দোয়া চান।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টুর রুহের মাগফেরাত কামনা করে বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা এক সাথে কালীগঞ্জবাসীর উন্নয়নে কাজ করবো। দল যাকেই মনোনয়ন দিক না কেন, আমরা দলীয় নির্দেশনা অনুযায়ী তার পক্ষে কাজ করবো।
মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক তরুণ নেতা হামিদুল ইসলাম হামিদ সাবেক সংসদ সদস্য শহীদুজ্জামান বেল্টুর কর্মকান্ডের প্রশংসা করে বলেন, তার সাথে আমার সম্পর্ক ছিল ভাইয়ের মত। তার উন্নয়ন কাজের প্রশংসা করলে শেষ হবে না। তিনি শহিদুজ্জামান বেল্টুর রুহের মাগফেরাত কামনা করে বলেন, দেশ নায়ক তারেক রহমানের নিদের্শনা অনুযায়ী সামনের দিন থেকে এক সাথে কাধে কাধ মিলিয়ে কালীগঞ্জের মানুষের উন্নয়নে কাজ করবো। দল যাকে যোগ্য মনে করবে তাকে মনোনয়ন দিলে আমরা এক সাথে কাজ করবো।
মনোনয়ন প্রত্যাশী মুর্শিদা জামান বেল্টু স্বামীর জন্য দোয়া চেয়ে বলেন, তিনি কালীগঞ্জের মানুষের জন্য দির্ঘদিন কাজ করেছেন। তার মত উন্নয়ন আর কেউ করতে পারেনি। দল যাকে যোগ্য মনে করবে তাকে মনোনয়ন দিবে তার সাথে থেকে স্বামীর দেখানো পথে কালীগঞ্জের মানুষের উন্নয়নে কাজ করবো।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বিএনপি নেতা সাইফুল ইসলাম ফিরোজ, হামিদুল ইসলাম হামিদ ও মুর্শিদা জামান বেল্টুর পক্ষে স্থানীয় নেতাকর্মীরা বিভক্ত হয়ে দলীয় কর্মসূচি পালন করে আসছে। দির্ঘ সময় ধরে দলের মধ্যে বিভক্তি থাকলেও বুধবারের কর্মসূচীতে এক মঞ্চে সব নেতারা উপস্থিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে খুশির আমেজ দেখা দিয়েছে। এছাড়া একই অনুষ্ঠানে জামায়াত প্রার্থীর উপস্থিতি কালীগঞ্জের সাম্প্রতিককালের রাজনৈতিক ইতিহাসে বিরল। এসব নেতৃবৃন্দ একই মঞ্চে উপস্থিত হওয়ায় কালীগঞ্জবাসীর আগামীর ভবিষ্যতের জন্য রাজনৈতিক অঙ্গনে হয়তো সুবাতাস বয়ে আনতে পারে। উল্লেখ্য, গত ২৭ অক্টোবর বিএনপির হাইকমান্ড খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে কথা বলে সবাইকে একসাথে একসাথে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হলেও পরদিন থেকেই যার যার মত করে রাজনৈতিক কর্মসূচী পালন করছে। তবে বুধবারের এ অনুষ্ঠানে সব নেতাকে একই মঞ্চে দেখে নেতাকর্মীরা দারুন উজ্জ্বীবিত হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী যেই হোক তার জন্য নির্বাচনী বৈতরণী পার হওয়া একেবারেই সহজ হয়ে উঠবে বলে মনে করছেন এলাকার সাধারণ ভোটাররা।

office@ukantho.com


Photo

কেসি কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতির বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

হোসনে মোবারক, নিজস্ব প্রতিবেদক: কেসি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের...

Photo

কালীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার, পরিচয় সনাক্তে পুলিশের চেষ্টা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাইকপাড়া...

Photo

ঝিনাইদহে কৃষকদের মাঝে ৭ হাজার গাছের চারা ও জৈব সার বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে...

Photo

ঝিনাইদহে জেলা পরিষদ প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, জয় দিয়ে শুরু পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাবের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার আবহে ঝিনাইদহে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত