মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী মাদ্রাসাছাত্র নিহত

উচ্চকন্ঠ   02-Mar-2026   58

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদরে ট্রাকচাপায় এক বাইসাইকেল আরোহী মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। সোমবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার ঝিনাইদহ-যশোর মহাসড়কের খড়িখালী মোল্লা ব্রিক্স নামের একটি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রামপাড়িয়া গ্রামের ইটভাটা শ্রমিক শাহিন হোসেনের ১৩ বছর বয়সী ছেলে হুসাইন সকালে বাবাকে ভাত দিয়ে বাড়ি ফিরছিল। পথে মহাসড়কের খড়িখালী এলাকার ইটভাটার সামনে পৌঁছালে খড়ি বোঝাই একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত হুসাইন বিষয়খালী বাজার সংলগ্ন কানুহরপুর হাজী আলী আক্কাস দাখিল মাদ্রাসার ছাত্র ছিল।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ট্রাকটি সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকায় আটক করা হয়। তবে চালক পালিয়ে গেছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আরেফিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

office@ukantho.com


Photo

কুয়েটের হামলায় কেন্দ্র থেকে মনিটরিং করেছে হাসনাত আবদুল্লাহ: ছাত্রদল

এফএনএস: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) হামলায় নেতৃত্ব...

Photo

হরিণাকুন্ডুতে দৃষ্টিনন্দন লিচু বাগান, বছরে লাখ টাকার লাভ কৃষকের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা উপজেলার...

Photo

যুব সমাজই জাতির চালিকা শক্তি: প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সাইফুল ইসলাম ফিরোজ

মোঃ মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ...

Photo

কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত