রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মাগুরায় প্রতিবন্ধীর চুরি হওয়া ইজিবাইক ঝিনাইদহ থেকে উদ্ধার

উচ্চকন্ঠ   05-Sep-2025   65

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: মাগুরা থেকে চুরি হওয়া সোহরাব হোসেন নামের এক প্রতিবন্ধীর ইজিবাইক উদ্ধার করেছে ঝিনাইদহ আরাবপুর হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে জেলার শৈলকূপা উপজেলার শেখপাড়া বাজার এলাকা থেকে ইজিবাইকটি উদ্ধার করা হয়। ভুক্তভোগী সোহরাব মাগুরা জেলার ভায়না এলাকার বাসিন্দা।

সোহরাব হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে জীবনের তাগিদে প্রতিদিনের ন্যায় ইজিবাইক নিয়ে বাড়ি থেকে মাগুরা শহরের ভায়না স্টান্ডে এসে পেসেঞ্জারের জন্য অপেক্ষায় থাকি। সকাল আনুমানিক সকাল ৯টার দিকে একজন ভদ্রলোক ডাক্তার পরিচয়ে আমার ইজিবাইকে ওঠে। সেসময় ঐ ডাক্তার বলেছিলেন আমি মাগুরা সদর হাসপাতালে চাকুরী করি। তবে মাঝে মধ্যেই এখানে আসি। আমাকে একটু সরকারি কলেজের কাছে নিয়ে চলেন। কলেজের দিকে রওনা হলে ওষুধ গলির কাছে পৌঁছালে সেখানে ঠেকিয়ে ফারুক নামের আরেকজন যাত্রীকে উঠায়। পরে কলেজ পাড়ার একটি গলির মধ্যে নিয়ে ফারুককে নামিয়ে দিয়ে রাস্তার ময়লা পরিষ্কার করতে বলে নামিয়ে দিয়ে সেখান থেকে ফের কলেজের দিকে রওনা হয়। এরপর কিছুক্ষণ যাওয়ার পর ইজিবাইক চালককে থামতে বলে ফারুককে ডেকে আনতে পাঠিয়ে দিয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।

ঝিনাইদহ আরাবপুর হাইওয়ে পুলিশের (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, আমাদের একটি টিম ভাটই আসাননগর এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিলেন। এসময় মাগুরা থেকে ইজিবাইক চুরির বিষয়ে আমাদের জানালে জিপিএস ডিভাইসের মাধ্যমে লোকেশন ট্যাগকরে শৈলকূপা উপজেলার শেখপাড়া এলাকা থেকে ইজিবাইকটি উদ্ধার করা হয়। সেসময় আটক করতে সক্ষম হয় চোরকে। আটককৃত চোরের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় ইজিবাইক চুরির মামলায় হস্তান্তর করা হয়।

আটককৃত ছিদ্দিক হোসেন ব্যাপারি (৩২) ঢাকার কেরানীগঞ্জ উপজেলার খেজুরবাগ এলাকার আলী হোসেন ব্যাপারির ছেলে। তিনি কেরানীগঞ্জ এলাকায় নৌকা চালানোকালে কুষ্টিয়ার এক ব্যক্তির সাথে পরিচয় হয়। তিনিই তাকে এই পথে নিয়ে এসেছেন বলে দাবি করেন ছিদ্দিক।

নজর জিপি এসের মার্কেটিং ম্যানেজার সুমন কুমার দাস জানান, চুরি হওয়া ঐ ইজিবাইকটিতে আমাদের ডিভাইস লাগানো ছিল। ইজিবাইকটি চুরি হওয়ার পরপরই আমাদের জানালে আমরা ডিভাইস ট্যাগ করে লোকেশন দেখতে পাই। পরে ঝিনাইদহের আরাবপুর হাইওয়ে পুলিশের সহযোগিতা নিয়ে ইজিবাইক উদ্ধার করা সম্ভব হয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানব/বন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ...

Photo

নড়াইলে দুধ দিয়ে গোসল করে ইউনিয়ন ছাত্রলীগ নেতার পদত্যাগ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: দল করে শুধু ক্ষতিগ্রস্ত হয়েছেন...

Photo

ইতিহাসে কোনো সরকার দুই মাসে এতটা অজনপ্রিয় হয়নি: নাহিদ

এফএনএস:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ...

Photo

কালীগঞ্জে শিশু তাবাসসুম হত্যার প্রতিবাদে নারীদের মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ৪ বছরের শিশু...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত