রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে মহান আন্তর্জাতিক মে দিবস পালন ও শ্রমিকদের অধিকার আদায়ের আহ্বান

উচ্চকন্ঠ   02-May-2026   69

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। “ দুনিয়ার মজদুর এক হও এক হও " এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১ মে) সকালে মহেশপুর উপজেলা ও পৌর জাতীয়তাবাদী শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সকাল ১০টার দিকে শহরের কলেজ বাসস্ট্যান্ড থেকে রঙিন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে উপজেলা ও পৌর শ্রমিকদলসহ বিভিন্ন পেশার শ্রমিকরা অংশ নেন।
র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এ সময় শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
র‍্যালি শেষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মহেশপুর শ্রমিক দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি। প্রধান বক্তা হিসাবে হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য ও মহেশপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এ্যাড মোঃ আমিরুল ইসলাম খাঁন চুন্নু।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল ফারুক বাবু, মহেশপুর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খাঁন (কহি), পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমানসহ স্থানীয় শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর শ্রমিকদলের সভাপতি মো. ইউনুছ আলী ঝন্টু।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। কিন্তু বাস্তবতায় অনেক ক্ষেত্রেই শ্রমিকরা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায়ের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ জাতি ও শ্রমিকদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে পরকীয়ার বলি প্রবাসির স্ত্রী, আদালতে মামলা

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে পরকীয়ার জেরে প্রবাসীর...

Photo

কালীগঞ্জে পিচ্ছিল সড়কে অসংখ্য দূর্ঘটনায় আহত ২৫: এগিয়ে আসেনি প্রশাসন, ফিরে গেল ফায়ার সার্ভিসও

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ইউএনও বললেন, যিনি সড়কে মাটি ফেলে কাদা...

Photo

কালীগঞ্জে জামায়াতের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

একরামুল ইসলাম, কালীগঞ্জ প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ...

Photo

শৈলকুপায় খাল থেকে প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় উপজেলার সাতগাছি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত