সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৮ জনের অবস্থা আশঙ্কাজনক

উচ্চকন্ঠ   03-Mar-2025   40

Photo

এফএনএস: নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আট জন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। গত রোববার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- ওই এলাকার বাসিন্দা সাব্বির (১৬), হান্নান (৪০), সোহাগ (২৩), দেড় বছরের শিশু সুমাইয়া, রূপালি বেগম (২০), সামিয়া আক্তার (৯), জান্নাত (৩) ও নুরজাহান লাকি বেগম (৩০)। ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক বলেন, নারায়ণগঞ্জ থেকে দগ্ধ হয়ে ৮ জন চিকিৎসা নিচ্ছেন। এখনও কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, একটি টিনশেড বাড়ির পাশাপাশি দুটি রুমে দুই পরিবারের আট জন ঘুমিয়েছিল। সেখানে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে আট জন দগ্ধ হন। তাদেরকে গুরুতর অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই বাড়ির নিচে থাকা গ্যাসের লাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া আট জনেরই অবস্থা আশঙ্কাজনক। হান্নানের শরীরের ৪৫, শিশু সুমাইয়ার ৪৪, সোহাগের ৪০, রূপালি বেগমের ৩৪, সাব্বিরের ২৭, নুরজাহান লাকির ২২, সামিয়ার ৭ ও জান্নাতের তিন শতাংশ পুড়ে গেছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে গনহত্যা দিবস ও স্বাধীনতা দিবস ২০২৫ উদযাপন লক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্টিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ২৫শে মার্চ গনহত্যা...

Photo

ঝিনাইদহের প্রকৃতিতে ফিরেছে কলকাকলি, পাখির অভয়ারণ্যে পরিণত হচ্ছে গ্রামবাংলা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ভোরের সূর্য ওঠার আগেই কিচিরমিচির...

Photo

নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল জেলা বাস-মিনিবাস পরিবহন...

Photo

নড়াইলের কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের কালিয়া উপজেলার বেন্দা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত