রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের আলোচিত কালীমন্দিরে চুরির ঘটনায় এখনো শনাক্ত হয়নি চোর

উচ্চকন্ঠ   27-Sep-2025   48

Photo

প্রবীর বিশ্বাস, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহের সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের এশিয়ার সবচেয়ে পুরাতন কালী মন্দির শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে ভয়াবহ চুরির ঘটনায় মন্দির পরিদর্শন করতে যেয়ে এখনো চোর শনাক্ত না হওয়াতে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব প্রল্লাদ সরকার।
শুক্রবার সকাল ১১টায় আলোচিত নলডাঙ্গা সিদ্ধেশ্বরী কালী মন্দিরের তালা ভেঙে গভীর রাতে চুরির ঘটনা পর্যবেক্ষণ করতে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব প্রহল্লাদ সরকার ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ঝিনাইদহ জেলা শাখার আহবায়ক দীপঙ্কর ঘোষ নলডাঙ্গায় মায়ের মন্দিরে উপস্থিত হন। এই সময় মন্দির কমিটির সভাপতি বঙ্কিম মুখার্জি ও সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র বিশ্বাস ও মন্দিরের পূজারীর সাথে কথা বলেন। মন্দির কমিটির সহ-সভাপতি টিংকু গাঙ্গুলী নেতাদের কাছে দাবি রেখে বলেন ১৬৬৫ সালে তৎকালীন রাজা এই মন্দিরটি স্থাপন করেন। দীর্ঘ সময়ের এই মন্দিরটি এখন সংস্কার করে সনাতনী সম্প্রদায়ের জন্য একটি তীর্থস্থান হিসেবে পরিচিতি লাভ করেছে দেশ জুড়ে। তাই এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি। ৪৮ ঘটনা অতিবাহিত হলেও চোর শনাক্ত না হবার জন্য উদ্বেগ প্রকাশ করা হয় এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি প্রদানে সকল প্রকার সহযোগিতা বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঝিনাইদহ জেলা শাখা প্রদান করবে এই আশা ব্যক্ত করেন। প্রহল্লাদ সরকারের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণ ফ্রন্টের ঝিনাইদহ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক নিখিল সাহা, যুগ্ম আহবায়ক প্রভাষক প্রবীর বিশ্বাস, যুগ্ন আহবায়ক প্রদীপ রায়,যুগ্ম আহবায়ক সমর মুখার্জি, পূজা ফ্রন্টের যুগ্ম আহবায়ক বিনয় বিশ্বাস, প্রভাষক লিটন বিশ্বাস,অসিম দাস,সদস্য অমল বিশ্বাস,প্রদীপ পালিত আরো উপস্থিত ছিলেন স্থানীয় গ্রামবাসী।

office@ukantho.com


Photo

সৌদি আরব চাইলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারে: ট্রাম্প

এফএনএস বিদেশ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সৌদি...

Photo

কালীগঞ্জে হেলে পড়েছে ধানের গাছ, ফলন নিয়ে চিন্তিত কৃষক

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জে চলতি মৌসুমে রোপা আমন ধান আবাদ...

Photo

নড়াইলে হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলে হিন্দু প্রতিনিধি সম্মেলন...

Photo

হরিণাকুণ্ডুতে মাটি খুঁড়ে আগ্নেয়াস্ত্র সদৃশ বস্তু উদ্ধার!

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার একটি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত