সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

মুজিববাদের কবর রচনা করেই ফিরবো; মুজিববাদ মুর্দাবাদ: সারজিস

উচ্চকন্ঠ   16-Jul-2025   27

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপরে আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরবো, না হয় ফিরবো না। বুধবার বেলা তিনটায় এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন। সারজিস আলম বলেন, সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন। গোপালগঞ্জের বিবেকবান ছাত্র-জনতা জেগে উঠুন। দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন। এর আগে, গত মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের। আমরা সেই বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে গোপালগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত হবে, জেলার নাম দিয়ে আর বৈষম্য হবে না। একইসঙ্গে গোপালগঞ্জের গণমানুষের ন্যায্য অধিকার পাওয়ার লড়াই আমরাই করবো।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ মঞ্চে দাঁড়িয়ে ‘মুজিববাদ মুর্দাবাদ’ শ্লোগান দিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মাসজুড়ে সারাদেশে জুলাই পদযাত্রার অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জ শহরের পৌর পার্ক মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ শ্লোগান দেন। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, শেখ হাসিনা আপনাদের ছেড়ে পালিয়ে গেছে। তিনি যদি গোপালগঞ্জকে ধারণ করতেন, তাহলে ভারতে না গিয়ে গোপালগঞ্জে আসতেন। তার মতো স্বার্থপর... তার ফ্যামিলির মানুষ ছাড়া গোপালগঞ্জবাসীর কথা একবারও ভাবেন না। তিনি বলেন, গোপালগঞ্জ বাংলাদেশের হয়ে উঠতে পারে নাই। আপনারা বাংলাদেশের হয়ে ওঠুন। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে। ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সংকটে ফেলেছে। হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা গোপালগঞ্জবাসীকে আশস্ত করতে চাই। গোপালগঞ্জ বাংলাদেশের, ফেনীও বাংলাদেশের, বগুড়াও বাংলাদেশের, আমরা এই ৬৪ জেলার সমান অধিকার নিয়ে লড়াই করব। সবার জন্য আমরা সমানভাবে লড়াই করব। তিনি বলেন, গোপালগঞ্জবাসীকে আহ্বান জানাব, আমরা আপনাদের জালিমের শাসন থেকে মুক্ত করেছি। আমরা ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য আপনাদের সঙ্গে নিয়ে আমরা ইনসাফের বাংলাদেশ গড়ব। সবশেষে মুজিববাদ মুর্দাবাদ শ্লোগান দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, এই গোপালগঞ্জে মুজিববাদীদের মাটিতে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি, ওই মুজিববাদের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও; ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ; মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ছেলের হাতুড়ির আঘাতে মায়ের মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামে...

Photo

বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদের নির্দেশনায় রায়গ্রাম ইউনিয়নব্যাপী ধানের শীষের পক্ষে গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র...

Photo

ঝিনাইদহে শহীদ হায়দার আলী হাদু স্মৃতি মিনিবার গোল্ডকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে শহীদ হায়দার আলী...

Photo

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালনে ঝিনাইদহে অ্যাডভোকেসি সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আজ ৬ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর দেশব্যাপী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত