শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

চন্দ্রিমা উদ্যান আবারও জিয়া উদ্যান নামে পুনর্বহাল

উচ্চকন্ঠ   19-Mar-2025   67

Photo

এফএনএস: রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল জিয়া উদ্যান-এর নাম পুনর্বহাল করা হয়েছে। স¤প্রতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নায়লা আহমেদ সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের উপদেষ্টা পরিষদের বৈঠকের ১২.৩ অনুচ্ছেদের সিদ্ধান্ত অনুযায়ী শেরেবাংলা নগর, ঢাকায় অবস্থিত চন্দ্রিমা উদ্যান-এর পরিবর্তিত নামকরণ জিয়া উদ্যান পুনর্বহাল করা হলো। এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জিয়া উদ্যান-এর নাম পরিবর্তন করে চন্দ্রিমা উদ্যান রাখা হয়। তবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের নাম জিয়া উদ্যান পুনর্বহাল করা হয়েছে। রাজধানীর অন্যতম দর্শনীয় স্থান এই জিয়া উদ্যান, যা জাতীয় সংসদ ভবনের পাশেই ৭৪ একর জমির ওপর বিস্তৃত। এখানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি মাজার কমপ্লেক্স। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী পরিবার-পরিজন নিয়ে এখানে ভ্রমণ ও জিয়ারত করতে আসেন।

office@ukantho.com


Photo

মেসে ঝুলন্ত ছিল জবি ছাত্রীর নিথর মরদেহ!

এফএনএস: রাজধানীর পুরান ঢাকার কাঠের পুলের একটি ছাত্রী মেস থেকে সাবরিনা...

Photo

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে নড়াইলে নার্সদের মানববন্ধন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর...

Photo

মেহেরপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

এফএনএস: মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে হুজাইফা (৫) নামের এক শিশুর মৃত্যু...

Photo

ঝিনাইদহে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে মতবিনিময় সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জাতীয় নাগরিক কমিটি ঝিনাইদহ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত