রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মেসে ঝুলন্ত ছিল জবি ছাত্রীর নিথর মরদেহ!

উচ্চকন্ঠ   27-Jan-2025   66

Photo

এফএনএস: রাজধানীর পুরান ঢাকার কাঠের পুলের একটি ছাত্রী মেস থেকে সাবরিনা রহমান শাম্মী নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। শাম্মী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী সাবরিনা রহমান শাম্মী কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেসে থাকতেন। ছাত্রী মেসের একটি রুমে একাই থাকতেন তিনি। পাশের রুমে অন্য ছাত্রীরা থাকতেন। আজ ভোর সাড়ে ৪টায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর মিডফোর্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ছাত্রীর গ্রামের বাড়ি যশোর জেলার চৌগাছা থানার নারায়ণপুর গ্রামে। তার বাবার নাম জাহিদুর রহমান লিপটন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ভোর পাঁচটায় ঘটনা শোনামাত্রই আমি সূত্রাপুর থানায় গিয়েছি। প্রাথমিক অবস্থায় জানতে পেরেছি বুয়েটের এক শিক্ষার্থীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। আত্মহত্যার নেপথ্যের আসল ঘটনা জানার জন্য এবং কেউ যদি প্রকৃত অপরাধী হয় তার বিচার নিশ্চিত করার জন্য পুলিশ মরদেহটি হাসপাতালে পাঠায়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায়...

Photo

আশা চাপরাইল শাখার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার চাপরাইল...

Photo

নড়াইলে সাপের কামড়ে শিশুর মৃত্যু

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় সাপের...

Photo

বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি: মির্জা ফখরুল

এফএনএস:এ দেশে যা কিছু ভালো, সবকিছু দিয়েছে বিএনপি। আর সেই বিএনপির বিরুদ্ধে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত