রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

মেহেরপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

উচ্চকন্ঠ   09-May-2025   41

Photo

এফএনএস: মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে হুজাইফা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে ডুবে তার মৃত্যু হয়। স্থানীয়রা জানায়, উপজেলার ষোলটাকা ইউনিয়নের শিমুলতলা গ্রামের তুহিন আলীর ছেলে হুজাইফা (৫)। সকালের খেলার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। অনেকক্ষণ হুজাইফাকে বাড়িতে দেখতে না পেয়ে তার মা লাবনি খাতুন প্রতিবেশীদের বাড়িতে খুঁজতে থাকেন। পরে পুকুরের পাশ দিয়ে যাবার সময় হুজাইফার মরদেহে ভাসতে দেখে দ্রুত তাকে উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি মেম্বর মনিরুল জানান, তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাংনী থানার ডিউটি অফিসার জহুরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক...

Photo

ঝিনাইদহে অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে পিটিয়ে জখম ঘটনায় থানায় মামলা: একজন আটক

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি...

Photo

বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা ৫০ শতাংশ করার কথা জানালেন উপদেষ্টা

এফএনএস: এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা ৫০ শতাংশ করার কথা...

Photo

নড়াইলের কালিয়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত