মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে ১২শ পিচ ইয়াবাসহ ৩ জন আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ

উচ্চকন্ঠ   20-Dec-2025   74

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার যুগিহোদা গ্রাম থেকে বিপুল পরিমান ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে মাদক বিক্রির টাকা ও বহনকারী ৩ টি মোটরসাইকেল। শনিবার সকালে উপজেলার যুগিহুদা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- ওই গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী লাইলি বেগম, ছেলে লিমন হাসান ও পার্শবর্তী জলিলপুর গ্রামের মেহেদি হাসান জিসান।
মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, ওই গ্রামের দোলোয়ার হোসেনের বাড়িতে বিপুল পরিমান ইয়াবা মজুদ রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মহেশপুর থানা পুলিশ। সেসময় বাড়ির মালিক দেলোয়ার পালিয়ে গেলেও আটক করা হয় তার স্ত্রী লাইলি বেগম, ছেলে লিমন হাসান ও পার্শবর্তী জলিলপুর গ্রামের মেহেদি হাসান জিসানকে। উদ্ধার করা হয় ১২’শ পিচ ইয়াবা। জব্দ করা হয় মাদক বিক্রি ৮ লাখ ৪ হাজার ৮’শ ৭০ টাকা ও তিনটি মোটরসাইকেল। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত মালামাল ট্রেজারীতে জমা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

office@ukantho.com


Photo

রাজধানীতে ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

এফএনএস: রাজধানীর ভাটারায় বহুতল ভবনের ছাদ থেকে পড়ে সিয়াম আযম (২০) নামে...

Photo

ঝিনাইদহে বন বিভাগের টিপি পাশের নামে চলছে রমরমা চাঁদাবাজি

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ বন বিভাগে ট্রান্সপোর্ট পারমিশন...

Photo

স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার, স্বামী গ্রেপ্তার

এফএনএস: রাজধানীর খিলগাঁওয়ে সানজিদা আক্তার মারিয়া (১৮) নামে এক তরুণীর...

Photo

পাকিস্তান থেকে ফল-কৃষিপণ্য আমদানির সম্ভাবনা দেখছে এফবিসিসিআই

এফএনএস: রমজান মাস-সহ সারা বছরের চাহিদা মেটাতে পাকিস্তান থেকে খেজুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত