অন্যান্য
ময়মনসিংহে বাসের সঙ্গে সেনাবাহিনীর গাড়ির সংঘর্ষ, নিহত ৩
উচ্চকন্ঠ 18-Feb-2026 67
এফএনএস: ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের চালকসহ তিন জন নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরও ১৫ জন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ফুলপুরে বালিয়া মোড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাস ও সেনাবাহিনীর গাড়ি দুমড়েমুচড়ে যায়। নিহতরা হলেন- বাসের চালক বিশু, সেনাবাহিনীর গাড়ি চালক সার্জেন্ট রেজাউল করিম ও অজ্ঞাত পথচারী। পুলিশ জানায়, সকালে ময়মনসিংহ থেকে শেরপুরগামী বাস ও ময়মনসিংহগামী সেনাবাহিনী গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ১৫ জনের মত আহত হয়। আহতদের ফুলপুর স্বাস্থ্য কমপক্ষে নেওয়া হলে তিন জনকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত তিন জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, সংঘর্ষের পর হতাহতদের উদ্ধার করা হয়। এর মধ্যে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিন জনকে মৃত ঘোষণা করেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
office@ukantho.com