বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

নাজমুল হোসেনের প্রচেষ্টা ও ইউএনওর হস্তক্ষেপে দীর্ঘ ছয় মাস পর বুকসমান কাদা থেকে মুক্তি পেল ৪টি মহিষ

উচ্চকন্ঠ   17-Aug-2026   24

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের গোকুলনগর গ্রামে প্রায় ছয় মাস ধরে বুকসমান কাদার মধ্যে বাঁধা অবস্থায় থাকা চারটি মহিষকে উদ্ধার করে শুকনা ও নিরাপদ স্থানে রাখা হয়েছে। প্রকৃতিপ্রেমী নাজমুল হোসেনের প্রচেষ্টা, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচার এবং মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেনের তাৎক্ষণিক হস্তক্ষেপে রোববার সন্ধ্যায় মহিষগুলোকে কাদা থেকে বের করা হয়।
স্থানীয়দের অভিযোগ, গোকুলনগর গ্রামের আব্দুল আলিম, পিতা-মৃত ফরজ আলী, তাঁর চারটি মহিষকে প্রায় ছয় মাস ধরে বুকসমান কাদার মধ্যে বেঁধে রেখেছিলেন। অভিযোগ রয়েছে, প্রায় ২৪ ঘণ্টাই মহিষগুলোকে কাদার মধ্যে আটকে থাকতে হতো। ওই কাদার মধ্যেই তাদের খাবার গ্রহণ, দাঁড়িয়ে থাকা এমনকি ঘুমাতেও হতো।
দীর্ঘদিন এমন অস্বাভাবিক ও কষ্টকর পরিবেশে থাকার কারণে মহিষগুলোর জীবনযাপন অত্যন্ত দুর্বিষহ হয়ে ওঠে। স্থানীয়রা কয়েকবার মহিষগুলোকে কাদা থেকে তুলে শুকনা ও নিরাপদ স্থানে রাখার অনুরোধ করলেও অভিযোগ অনুযায়ী, তাতে কাঙ্ক্ষিত সমাধান হয়নি।
বিষয়টি জানতে পেরে রোববার দুপুরে প্রকৃতিপ্রেমী নাজমুল হোসেন স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে চারটি মহিষের করুণ অবস্থা সরেজমিনে দেখতে পান তিনি। পরে মহিষগুলোর বুকসমান কাদায় আটকে থাকার দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে প্রাণীগুলোর দুর্ভোগ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপের দাবি ওঠে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচারের পর মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন। তিনি প্রকৃতিপ্রেমী নাজমুল হোসেনের সঙ্গে যোগাযোগ করে ঘটনাটির বিস্তারিত তথ্য জানতে চান। পরে রোববার সন্ধ্যার পর তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে চারটি মহিষকে বুকসমান কাদা থেকে বের করে শুকনা ও নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করেন।
দীর্ঘ ছয় মাস পর কাদা থেকে মুক্ত হয়ে মহিষগুলো শুকনা জায়গায় দাঁড়ানোর সুযোগ পায়। প্রশাসনের তাৎক্ষণিক উদ্যোগে স্থানীয়দের মধ্যেও স্বস্তি ফিরে আসে।
এ সময় মহিষগুলোর মালিক আব্দুল আলিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। স্থানীয়দের ভাষ্য, প্রশাসনের উপস্থিতির খবর পেয়ে তিনি বাড়ি থেকে চলে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিষগুলোর জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। এ জন্য তিনি ১৫ দিনের সময় দিয়েছেন। এই সময়ের মধ্যে মহিষগুলোর জন্য পর্যাপ্ত জায়গা, শুকনা মেঝে, খাবার-পানি এবং নিরাপদ ও বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যথায় প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
প্রকৃতিপ্রেমী নাজমুল হোসেন বলেন, প্রাণীরা মানুষের মতো নিজেদের কষ্টের কথা বলতে পারে না। কিন্তু তাদেরও স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। চারটি মহিষকে দীর্ঘদিন বুকসমান কাদার মধ্যে আটকে রাখার দৃশ্য সত্যিই হৃদয়বিদারক। তাই বিষয়টি জানার পর প্রশাসন ও সাংবাদিকদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সামনে আনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করেছি।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচারের পর মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুততার সঙ্গে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছেন এবং একই দিন সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে মহিষগুলোকে কাদা থেকে বের করে শুকনা স্থানে রাখার ব্যবস্থা করেছেন। এ জন্য তিনি ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নাজমুল হোসেনের প্রত্যাশা, আগামী ১৫ দিনের মধ্যে মহিষগুলোর জন্য শুকনা, নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা হবে।
তিনি বলেন, প্রাণীরা কথা বলতে পারে না, কিন্তু তাদেরও কষ্ট হয়। তাদের কষ্ট অনুভব করা এবং পাশে দাঁড়ানোই আমাদের মানবিক দায়িত্ব।

office@ukantho.com


Photo

ঈদের দিন বৃষ্টির আভাস, থাকবে ভ্যাপসা গরম

এফএনএস: আগামী ৭ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। এর আগের চারদিন ও পরের তিন...

Photo

জুলাই শহীদদের গণকবর: ডিএনএ টেস্টে শনাক্ত হবে লাশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: রায়েরবাজার গণকবরে দাফন হওয়া ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের লাশগুলো...

Photo

সিনহা হত্যা মামলা: ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন বহাল

এফএনএস: পাঁচ বছর আগে কক্সবাজারে পুলিশ চেকপোস্টে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত...

Photo

সাংবাদিক হত্যার প্রতিবাদে ঝিনাইদহ প্রেসক্লাবের প্রতিবাদ সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত