বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

সাংবাদিক হত্যার প্রতিবাদে ঝিনাইদহ প্রেসক্লাবের প্রতিবাদ সভা

উচ্চকন্ঠ   09-Aug-2025   53

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। জেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্যরা সভায় অংশ গ্রহন করেন।

প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, প্রেসক্লাবের সাবেক সভাপতি একুশে টিভির এম রায়হান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এটিএন বাংলার নিজাম জোয়ারদার বাবলু, প্রথম আলোর আজাদ রহমান, এসএ টিভির ফয়সাল আহম্মেদ, প্রেসক্লাবের সহ-সভাপতি এশিয়ান টিভির এম রবিউল ইসলাম রবি, বাংলাভিশনের আসিফ ইকবাল মাখন, সময় টিভির সোহাগ আলী, কামরুজ্জামান লিটন, অবজারভার পত্রিকার আবু জাফর রাজু, চ্যানেলটোয়েন্টি ফোরের সাদ্দাম হোসেন ও আমাদের সময় পত্রিকার খাইরুল ইসলাম নিরব প্রমুখ বক্তব্য রাখেন।

প্রতিবাদ সভায় বলা হয়, যারা সাংবাদিক হত্যা করে তারা গনতন্ত্রের দুশমন। সময় এসেছে এই সন্ত্রাসীদের প্রতিহত করার। নেতৃবৃন্দ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে প্রেস ইউনিটির উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচির আয়োজন করা হয়। সমাবেশে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, প্রেস ইউনিটির সভাপতি সায়েদুল ইসলাম পল্লব, রিপোর্টাস ইউনিটির সভাপতি এম এ কবীর, প্রেস ইউনিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও জাসদ নেতা এ্যাড আসাদুজ্জামান আসাদ প্রমুখ বক্তব্য রাখেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করল আর্জেন্টিনা ফ্যান ক্লাব

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে শতাধিক শিক্ষার্থীর মাঝে...

Photo

কালীগঞ্জে জনতার মুখোমুখি আগামীর এমপি শীর্ষক অনুষ্টান জনতার মুখোমুখি জামায়াত প্রার্থী

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: “জনতার মুখোমুখি আগামীর এমপি” শীর্ষক...

Photo

অপর্কম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে: ফখরুল

এফএনএস: দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

গাজীপুরে ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার, মেয়ে আটক

এফএনএস:গাজীপুরে গৃহবধূ রহিমা আক্তারের (৩৪) গলা কাটা লাশ ও স্বামী এমরান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত