রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

অপর্কম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে: ফখরুল

উচ্চকন্ঠ   29-Apr-2025   75

Photo

এফএনএস: দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অপকর্ম বন্ধ করুন। না হলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে। তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা যেন আওয়ামী লীগের মতো অন্যায় না করে। এতে মানুষ ভালোবাসবে না। দলের কোনো নেতাকর্মী অন্যায় করলে যাতে জেলার নেতারা তাদের শক্ত হাতে দমন করেন অথবা পুলিশের হাতে তুলে দেন। গতকাল মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগের সময় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আমরা মনস্টার (দানব) ডাইনির হাত থেকে রক্ষা পেয়েছি। তারা (আওয়ামী) এমন কোনো খারাপ কাজ নাই যা করেনি। দেশের প্রত্যেকটি অঞ্চলের মানুষকে হামলা-মামলা দিয়ে হয়রানি করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনার দেখেছেন ৫ আগস্টের দিনে সাধারণ মানুষ শেখ হাসিনাকে পালাবার সময়টুকুও দেয়নি। সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে দিয়েছে ফ্যাসিবাদ হাসিনা সরকার। খারাপ কাজ করেছে বলে সাধারণ মানুষ তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকার থেকে ১১১টি মামলা খেয়েছি, ১১ বার জেল খেটেছি। খালেদা জিয়া ছয় বছর জেল খেটেছেন। দেশের প্রত্যেকটি জেলার মানুষকে মামলা দিয়েছে। আমরা দেশে ছিলাম, পালিয়ে যাইনি। মামলা লড়েছি। এসময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, পারলে দেশে এসে মামলা লড়েন।

office@ukantho.com


Photo

খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্রের উত্তরণ সহজ করবে: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্র উত্তরণের...

Photo

কালীগঞ্জে শতবর্ষী রেইনট্রি গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল, দুর্ঘটনার আশঙ্কায় ব্যবসায়ী ও পথচারীরা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কোটচাঁদপুর...

Photo

বেঁচে থাকতে আগে ঢাকা দক্ষিণে স্থানীয় নির্বাচন করতে দেব না: ইশরাক

এফএনএস: জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে...

Photo

কালীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রবীর বিশ্বাস: ঝিনাইদহের কালীগঞ্জ প্রেসক্লাবের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত