বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বিএনপির হাত ধরেই এসেছে সব ইতিবাচক পরিবর্তন: মির্জা ফখরুল

উচ্চকন্ঠ   08-Sep-2025   72

Photo

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির হাত ধরেই দেশের সকল ইতিবাচক পরিবর্তন এসেছে। ভবিষ্যতে দলের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আরও পরিবর্তন আসবে। সোমবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দলের নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু আন্দোলন থেকে সরে যাননি। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, আজ একদিকে আনন্দের দিন, অন্যদিকে দুঃখের। বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে সরে যাননি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হতে হবে। বিএনপির হাত ধরেই ৩১ দফা বাস্তবায়নসহ সকল ইতিবাচক পরিবর্তন হবে। বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সম্মেলনে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

office@ukantho.com


Photo

এমন সংবিধানের স্বপ্ন দেখি যেখানে আর কোনো বোনকে কাঁদতে হবে না: অ্যাটর্নি জেনারেল

এফএনএস: বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, আমরা এমন একটি...

Photo

মানবপাচার মামলায় ফাইনাল রিপোর্টে বাদী-সাক্ষীর স্বাক্ষর জালের অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকু-ু থানায় দায়ের হওয়া...

Photo

গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

এফএনএস: গাজীপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় কাভার্ডভ্যান...

Photo

চলন্ত বাসে ধর্ষণের ঘটনা সঠিক নয়: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

এফএনএস: গত ১৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত