বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

উচ্চকন্ঠ   11-Aug-2025   47

Photo

এফএনএস: কুষ্টিয়া শহরের হাউজিং এলাকা থেকে উর্মি খাতুন (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নারীকে মারপিট ও শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামী রানার (৩৭) বিরুদ্ধে। শনিবার (০৯ আগস্ট) রাত ১০টার দিকে হাউজিং এলাকার একটি ভাড়া বাসা থেকে উর্মি খাতুনের লাশ উদ্ধা করা হয়। তিনি কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের গোপালপুর গ্রামের মহিম মন্ডলের মেয়ে। পাঁচ বছর আগে মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার রানা খানের সাথে বিয়ে হয় উর্মির। তারা স্বামী-স্ত্রী সিটি কলেজের সামনে কাপড় ও খাবারের দোকান দিয়ে ব্যবসা করতেন। হাউজিং এফ-ব্লকে ভাড়া বাসায় দুই সন্তানসহ থাকতেন তারা। নিহতের ভাই আবু সাইদ অভিযোগ করেন, উর্মি পাঁচ বছর আগে রানাকে দ্বিতীয় বিয়ে করেন। রানা মাদকাসক্ত। এজন্য বেশ কয়েকবার জেলে গেছেন। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ ছিল। পারিবারিক কলহের জেরে মারপিট ও শ্বাসরোধে উর্মিকে হত্যা করা হয়েছে বলে ভাইয়ের দাবি। এ ঘটনার পর থেকে রানা পলাতক। উর্মির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের জেরে উর্মিকে মারপিট ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। অভিযুক্ত রানাকে আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।

office@ukantho.com


Photo

ভাল কাজের স্বীকৃতি স্বরূপ কালীগঞ্জ থানার ওসিকে সম্মাননা প্রদান

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: স্পর্শকাতর মামলার দ্রুত ব্যাবস্থা গ্রহনে...

Photo

বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় ঝিনাইদহে মন্দিরে বিশেষ প্রার্থনা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: প্রয়াত রাষ্ট্রনেতা তিন বারের সাবেক...

Photo

হরিণাকুন্ডু চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই কোন শিক্ষার্থী

টিপু সুলতান, নিজস্ব প্রতিবেদক: চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন...

Photo

বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানো সম্ভব: দুদক চেয়ারম্যান

এফএনএস: আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে করা বন্দি বিনিময় চুক্তির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত