মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ভারতকে হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারি: ‘সেভেন সিস্টার্স’ আলাদা করে দেব

উচ্চকন্ঠ   15-Dec-2025   67

Photo

এফএনএস: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স রাজ্যগুলোকে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করেন, বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা সৃষ্টি ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদের ভারত আশ্রয় দিচ্ছে, যার প্রেক্ষিতেই তিনি এ বক্তব্য দেন। সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সর্বদলীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চ এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে অভিযোগের সুরে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বাংলাদেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, সন্ত্রাস চালায়, ভোটচুরি করে এবং হাদিকে হত্যা করেছে-তাদের আশ্রয়-প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। দেশের পরিবেশ অস্থিতিশীল ও নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে।’ ভারতকে সরাসরি উদ্দেশ করে তিনি বলেন, ‘যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে বিশ^াস করে না-তাদেরকে আশ্রয় দিলে আমরাও বাংলাদেশে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে দেব।’ এনসিপির এই নেতা আরও দাবি করেন, ‘হাসিনার পৃষ্ঠপোষক ভারত অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে একটি পক্ষকে দাঁড় করিয়ে দিয়েছে। ভারতকে আর “পাশর্^বর্তী দেশ” বলার সুযোগ নেই, অবস্থান স্পষ্ট করতে হবে।’ এদিকে, একই দিন এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন হাদির ওপর হামলার ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে মন্তব্য করেন। এর প্রতিক্রিয়ায় হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আপনার-আমার মৃত্যু নির্বাচন কমিশনের কাছে কেবল একটি সংখ্যা। অথর্ব নির্বাচন কমিশন হাদির মৃত্যুকেও বিচ্ছিন্ন ঘটনা বলছে। এমন মেরুদন্ডহীন কমিশনারের সঙ্গেও যেন একদিন এমন বিচ্ছিন্ন ঘটনা ঘটে-সেই অপেক্ষায় থাকলাম।’

office@ukantho.com


Photo

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বারবাজারে বিশাল র‍্যালি

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর...

Photo

অবশেষে দল থেকে বহিষ্কার হলেন কালীগঞ্জে শিক্ষক পেটানো স্বেচ্ছাসেবকদল নেতা সোনা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষক পেটানো স্বেচ্ছাসেবকদল...

Photo

দেশি পোশাকে ভারতীয় স্টিকার লাগিয়ে বিক্রি, লাখ টাকা জরিমানা

এফএনএস: চট্টগ্রামের বৃহত্তম পাইকারি কাপড়ের বাজার ‘টেরি বাজারে’...

Photo

চলে গেলেন ঝিনাইদহের প্রবীন সাংবাদিক আমিনুর রহমান টুকু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত