বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও ৩০ ভরি রূপা লুট

উচ্চকন্ঠ   19-Jul-2026   38

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে দোকানের শাটারের হ্যাজবোল্ট ভেঙে ভেতরে প্রবেশ করে চোরচক্র স্বর্ণালংকার ও প্রায় ৩০ ভরি রূপা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
শনিবার দিবাগত রাতে উপজেলার গাড়াগঞ্জ বাজার এলাকার বাসন্তী জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় চোরচক্র দোকানের শাটারের হ্যাজবোল্ট ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দোকানে থাকা স্বর্ণের গহনা ও প্রায় ৩০ ভরি রূপা নিয়ে পালিয়ে যায়। রোববার (১৯জুলাই) সকালে দোকানের মালিক বিষ্ণু বিশ্বাস দোকান খুলতে এসে চুরির বিষয়টি জানতে পারেন। পরে তিনি শৈলকুপা থানায় খবর দেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িতদের শনাক্তে কাজ চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির যৌথসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির কার্য্যনির্বাহী কমিটির...

Photo

ঝিনাইদহ সীমান্তে তিন মাস পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর...

Photo

ঝিনাইদহে মাটি খুঁড়তে গিয়ে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িয়ালা গ্রামে...

Photo

গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা-মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ

এফএনএস: গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত গণহত্যা এবং...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত