সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে মাটি খুঁড়তে গিয়ে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার

উচ্চকন্ঠ   11-Jan-2026   72

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িয়ালা গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত অবস্থায় দুইটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। নির্মাণ শ্রমিকরা গ্রেনেড দুটি দেখে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে যৌথ বাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌছে গ্রেনেড দুটি উদ্ধার করে ঝিনাইদহ সদর থানায় নিয়ে যায়।
রোববার (১১ জানুয়ারি) সকালে সদর উপজেলায় নলডাঙ্গা ইউনিয়নের বাবু মিয়ার বাড়ি থেকে এ গ্রেনেড উদ্ধার করা হয়।
বাড়ির মালিক বাবু মিয়া জানান, সকালে তার বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়ার কাজ শুরু করেন শ্রমিকরা। এক পর্যায়ে মাটির নিচে দুটি গোলাকার ধাতব বস্তু দেখতে পান তারা। এসময় বস্তু দুটি দেখে তারা স্থানীয় নলডাঙ্গা পুলিশ ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাতব বস্তু দুটিকে গ্রেডেন হিসেবে শনাক্ত করে। পরে তারা যৌথ বাহিনীকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছে হ্যান্ড গ্রেনেড দুটি উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, ধারণা করা হচ্ছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গ্রেনেড দুটি অবিস্ফোরিত অবস্থায় মাটির নিচে চাপা পড়ে। গ্রেনেড দুটি সদর থানায় নিয়ে আসা হয়েছে। যৌথ বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে গ্রেনেড দুটি পরবর্তীতে নিষ্ক্রিয় করা হবে।
তিনি আরও বলেন, বাড়ি নির্মাণের জন্য মাটি খুড়ার কাজ করছিলেন স্থানীয় বাবু মিয়া নামে এক ব্যক্তি। এ সময় শ্রমিকরা গ্রেনেড দুটি দেখে পুলিশে খবর দেয়। পরে যৌথ বাহিনীর টিম ঘটনাস্থলে পৌছে গ্রেনেড দুটি উদ্ধার করে।

office@ukantho.com


Photo

শৈলকুপায় মেছোবাঘ পিটিয়ে হত্যা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একটি মেছোবাঘকে...

Photo

ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর...

Photo

অর্ধ কোটি টাকার লেনদেন, শিক্ষার্থীদের হাতে নোট গাইডের তালিকা: কর্তৃপক্ষ নীরব কেন?

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মাধ্যমিক শিক্ষার্থীদের...

Photo

আগে সংসদ নির্বাচন নিয়ে ভাবছে ইসি: কমিশনার মাছউদ

এফএনএস: নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, স্থানীয় সরকার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত