অপরাধ
ব্যবসায়ীকে দাড়ি ধরে হেনস্তা ও মারধর: অভিযুক্ত গ্রেপ্তার
উচ্চকন্ঠ 27-Jun-2025 46
এফএনএস: মানিকগঞ্জের ঘিওরে ব্যবসায়ীর দাড়ি ধরে হেনস্তা ও মারধরের ঘটনায় নাসিম ভ‚ঁইয়া নামে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে সাভারের আশুলিয়া থানার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাত ৯টার দিকে ঘিওর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ভুক্তভোগী মানিকের দোকানে ঢুকে আসামি নাসিম তার দাড়ি ধরে টানাহেঁচড়া করে গালমন্দ ও মারধর করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত নাসিম পলাতক ছিলেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন মানিক। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন অভিযুক্ত নাসিম ভ‚ঁইয়া। মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব।
office@ukantho.com