মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

পরিবারের সদস্যদের নিয়ে খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা

উচ্চকন্ঠ   02-Jan-2026   69

Photo

এফএনএস: বিএনপির চেয়ারপারসন খালেদার কবর জিয়ারত করেছেন তার নাতনি ও বড় ছেলে তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা। শুক্রবার সকাল সাড়ে ৮টায় শেরে বাংলা নগরে খালেদা জিয়ার কবর প্রাঙ্গণে আসেন জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, তার মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান। এ সময় আরও ছিলেন- খালেদা জিয়ার মেঝ বোন সেলিনা ইসলাম ও তার স্বামী অধ্যাপক আমিনুল ইসলাম, খালেদা জিয়ার ছোট শামীম এস্কান্দারের পরিবারের সদস্যরা ও গহকর্মী ফাতেমা বেগম। কবর জিয়ারত শেষে জাইমা কবরের সামনে ফুলের তোড়া রেখে এবং নীরবে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন। পাশে ছিলেন জাহিয়া, জাফিয়াও। কবর প্রাঙ্গণে কোরআন তেলোয়াত করেন জাতীয়তাবাদী উলামা দলের সদস্যরা। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা কবর জিয়ারতে আসায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় নেতাকর্মীদের কাউকে সময়ে কবর প্রাঙ্গণে যেতে দেওয়া হয়নি। তারা কবর প্রাঙ্গণ ত্যাগ করলে সাধারণ মানু্ষরে জন্য খুলে দেওয়া হয়। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়া মারা যান। পরদিন তাকে রাষ্ট্রীয় মরযাদায় স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় মটর শ্রমিক সদস্যের মৃত্যু

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কুল্ল্যপাড়া...

Photo

নেই স্বাস্থ্য কর্মকর্তা, এ্যাম্বুলেন্স চালক, প্রধান অফিস সহকারী, স্টোরকিপার, ইসিজি ম্যানসহ পরিচ্ছন্নতাকর্মী, কর্মস্থলে না থেকেই বেতন নিচ্ছেন ৫ জন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ফুল বাগানের মালী মিলন হোসেন চালাচ্ছেন...

Photo

ঝিনাইদহের প্রতিবন্ধি স্কুলে ফ্রী মেডিক্যাল ক্যাম্প

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলাতে...

Photo

ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের ঘটনায় উত্তেজনা: ৩ বাসে আগুন, শ্রমিকদের সড়ক অবরোধ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরে একটি তেল পাম্পে কর্মচারীদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত