মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে গোপালপুর হাইস্কুলে প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে মানববন্ধন

উচ্চকন্ঠ   05-Jul-2026   59

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন পালের লাগামহীন দুর্নীতির অভিযোগে তার অপসারণের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। রোববার সকাল ৯ টায় ঘন্টাব্যাপী বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের অনুষ্টিত ওই মানববন্ধনে ছাত্র -ছাত্রী ও অভিভাবকরা অংশ নেয়।
জানা যায়, প্রধান শিক্ষক চিত্তরঞ্জন দির্ঘদিন ধরে দূর্নীতি ও ব্যাপক অনিয়ম করে আসছেন। তিনি বেশ কয়েকবার সাসপেন্ডও হয়েছেন। তিনি বার বার উপরিমহলকে বশ করে স্বপদে ফিরে এসে পূণরায় দূর্নীতি ও অনিয়মে মগ্ন হন। এতে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। এলাকার অনেক অভিভাবক তাদের ছেলে মেয়েকে এ বিদ্যালয়ে ভর্তি না করিয়ে দুরে কালীগঞ্জ, কোলাবাজার হাইস্কুলে ভর্তি করাচ্ছে।
মানববন্ধনের মাধ্যমে অভিভাবকরা দির্ঘদিনের লাগামহীন দুর্নীতিবাজ প্রধান শিক্ষক চিত্তরঞ্জনের দ্রুত অপসারণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন।

office@ukantho.com


Photo

বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই: এনসিপি

এফএনএস: বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই...

Photo

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

এফএনএস: রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবার ভূমিকম্প অনুভূত হয়েছে।...

Photo

নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় হেলপার নিহত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল সদর উপজেলায় মহাসড়কের...

Photo

ভুয়া পুলিশ আখ্যা দিয়ে এসআইকে মারধরের ঘটনায় গ্রেফতার আরও ১০

এফএনএস: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পতেঙ্গা থানার উপপরিদর্শক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত