প্রিয় ঝিনাইদহ
শহীদ ইউনুস, মহব্বত ও নায়েব আলীর রুহের মাগফিরাত ও দোয়া অনুষ্ঠান
উচ্চকন্ঠ 28-Jun-2025 53
একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার গণমানুষের নেতা সাবেক সফল ছাত্রনেতা ও বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জননেতা হামিদুল ইসলাম হামিদের নির্দেশনায় ২৮ জুন বিকাল ৪টায় মালিয়াট ইউনিয়ন বিএনপির উদ্যোগে সন্ত্রাসী হামলায় শহীদ বিএনপি নেতা ইউনুস আলী বিশ্বাস, মহব্বত আলী বিশ্বাস ও মালিয়াটের নায়েব আলীর রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য নাজমুল হাসান তিতাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাল্টু, পৌর বিএনপি নেতা কামরুল ইসলাম মুন্সি, কালিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন, বিএনপি নেতা মতিয়ার রহমান সহ ৮নং মালিয়াট ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই নৃশংস হত্যার সাথে জড়িত সকল আসামীদের গ্রেফতারের জোর দাবি জানানো হয়। সভা শেষে মরহুমদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
office@ukantho.com