মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

না.গঞ্জে চাঁদাবাজির অভিযোগে শ্রমিক দল ও তরুণ দলের দুই নেতা আটক

উচ্চকন্ঠ   07-Aug-2025   48

Photo

এফএনএস: নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম ও জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের ৬ ও ৪ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিষয়টি প্রকাশ পেয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদাবাজিসহ নানা অভিযোগের ভিত্তিতে বিএনপির অঙ্গসংগঠনের এই শীর্ষ দুই নেতাকে আটক করা হয়েছে। চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) টিম তাদের আটক করে এসপি অফিসে হস্তান্তর করে। বর্তমানে তারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রয়েছেন। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, চাঁদাবাজির অভিযোগে তোফা ও আসলামকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

চাঁদা দাবীর অভিযোগে কলাবাগান থানার ওসি ও দুই এসআই প্রত্যাহার

এফএনএস: কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে রাজধানীর কলাবাগান থানার ভারপ্রাপ্ত...

Photo

তত্ত্বাবধায়কের আদলে নিরপেক্ষ দায়িত্ব পালনে অন্তর্বর্তী সরকারকে আহ্বান খসরুর

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী তত্ত্বাবধায়ক...

Photo

মহেশপুরে শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড়...

Photo

কেন্দ্রে হিজাব না খোলায় ৪ পরীক্ষার্থীর খাতা কেড়ে নেওয়ার অভিযোগ

এফএনএস: পটুয়াখালীতে দাখিল পরীক্ষার কেন্দ্রে হিজাব না খোলায় চার ছাত্রীর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত