প্রিয় ঝিনাইদহ
অবশেষে দল থেকে বহিষ্কার হলেন কালীগঞ্জে শিক্ষক পেটানো স্বেচ্ছাসেবকদল নেতা সোনা
উচ্চকন্ঠ 09-Oct-2025 312
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষক পেটানো স্বেচ্ছাসেবকদল নেতা এরশাদ হোসেন সোনাকে অবশেষে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ৯ অক্টোবর বৃহস্পতিবার জেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন পিকুল ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। জানা যায়, ৮ অক্টোবর বুধবার সকালে কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহŸায়ক এরশাদ হোসেন সোনা শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম চলাকালে বিদ্যালয়ের মাঠের মধ্য দিয়ে পাওয়ার টিলারে ইট বহন করছিল। পাওয়ার টিলারের বিকট শব্দে ছাত্র-ছাত্রীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ায় প্রধান শিক্ষিকা উম্মে হানি তার কক্ষ থেকে বাইরে এসে এরশাদ হোসেন সোনাকে স্কুল চলাকালীন সময়ে ইট পরিবহন বন্ধ রাখতে অনুরোধ করেন। এতে সোনা ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষিকার উপর চড়াও হন। এসময় সহকারী শিক্ষক সুব্রত রায় চৌধুরী প্রধান শিক্ষিকাকে রক্ষায় এগিয়ে আসলে সোনা বাঁশ দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে আহত করে। এ ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। লোকের মুখে মুখে একই শব্দ ক্ষমতায় না যেয়েই এই! আর যদি ক্ষমতা হাতে পায় তাহলে তো শিক্ষক সমাজ ভো দৌড়। তবে তাৎক্ষণিকভাবে জেলা স্বেচ্ছাসেবকদলের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে এলাকাবাসী কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
office@ukantho.com