রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

বিনোদন

কালীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন

উচ্চকন্ঠ   07-Jan-2025   55

Photo

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের চত্বরে বেলুন উড়িয়ে ওই উৎসবের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম। এ সময়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম ও পৌরসভার সচিব আব্দুল্লাহ আল মাসুম সহ উপজেলা ও পৌর পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এদিন উপজেলা পরিষদ চত্বর থেকে পৌর পরিষদের পরিচ্ছন্ন কর্মীদের দিয়ে শহর পরিচ্ছন্নতা অভিযানের কার্যক্রম শুরু করা হয়। এছাড়াও তারুণ্যের উৎসব অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণ সহ গণমাধ্যমের কর্মীগণ উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

এফএনএস: মাগুরায় ধর্ষণের শিকার হওয়া শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ...

Photo

কালিগঞ্জে জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: হেইফার ইন্টারন্যাশনালের সহযোগিতায়...

Photo

ঘুষ নেওয়ার অভিযোগে ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার

এফএনএস: ‘ঘুষ’ গ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে...

Photo

কালীগঞ্জে মরহুম সদর উদ্দিন বিশ্বাস স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট, কালীগঞ্জ কালারস ক্রীকেট একাদশ চ্যাম্পিয়ন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মরহুম সদর উদ্দিন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত