বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ইউনুচ ও মহব্বত হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী রাজ্জাক মোল্লা গ্রেফতার

উচ্চকন্ঠ   11-Jun-2025   99

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদারের নির্দেশনায় এস.আই. রানা প্রতাপের নেতৃত্বে পুলিশের একটি টিম ১০ জুন রাত সাড়ে নয়টায় উপজেলার গাজীর বাজার থেকে চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার এজাহারভুক্ত আসামী আব্দুর রাজ্জাক মোল্লাকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, নাকোবাড়িয়া গ্রামের আপন দুই ভাই ইউনুচ আলী ও মহব্বত আলী হত্যা মামলার ৪৭নং আসামী রাজ্জাক মোল্লা বাজারে চায়ের দোকানে বসে চা পান করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। গত ১ জুন ২০২৫ তারিখে মার্ডার করে ফিরে যাবার সময় রাজ্জাক মোল্লা ও জাফর মেম্বারের নেতৃত্বে এক মোটর সাইকেল মহড়া থেকে জনৈক ব্যক্তি ফেসবুক লাইভে এসে গাজীর বাজারের রাজ্জাক মোল্লা ও দামোদরপুরের জাফর মেম্বারের নেতৃত্বে আজ কোলা ও জামাল স্বাধীন করা হলো, মুক্ত করা হলো বলে উল্লাস করতে করতে এলাকা ত্যাগ করে। উল্লেখ্য, গত ২ জুন উচ্চকন্ঠ নিউজে “হত্যাকান্ড ঘটিয়ে মটর সাইকেল মহড়া ও পৈশাচিক উল্লাস। দায় স্বীকার করে ফেসবুক লাইভ” শিরোনামে একটি তথ্যবহুল সংবাদ প্রকাশিত হয়।

office@ukantho.com


Photo

সীমান্ত হত্যা রোধে শক্তিশালী কূটনৈতিক অবস্থান জানান দিতে হবে: আসিফ মামুহদ

এফএনএস: সীমান্ত হত্যা রোধে শক্তিশালী কূটনৈতিক (ডিপ্লোমেটিক) অবস্থান...

Photo

মাগুরায় র‍্যাবের চেকপোস্টে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ২, পিকআপ জব্দ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মাগুরা সদর উপজেলার ট্রাক টার্মিনাল...

Photo

বিএনপির মুখপাত্রের ভূমিকা পালন করছে নির্বাচন কমিশন: নাসীরুদ্দীন

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী...

Photo

চাঁদপুরে অটোরিকশা চালককে গুলি করে ও কুপিয়ে হত্যা

এফএনএস: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর বকুলতলা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত