রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নীলফামারীতে মাকে হত্যা করে লাশ ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগ

উচ্চকন্ঠ   04-Jun-2026   39

Photo

এফএনএস: নীলফামারীর কিশোরগঞ্জে গর্ভধারিণী মাকে মাথায় আঘাত করে হত্যার পর ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার করে। গত বুধবার রাত ১২টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা ময়দানপাড়া গ্রামে ছেলে জুয়েলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানাজানি হলে ছেলে জুয়েল মিয়া (৪০) আত্মগোপনে চলে যান। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পুত্রবধূ ও নাতিকে থানায় আনা হয়েছে। নিহত মারুফা বেগম (৬০) উপজেলার বড়ভিটা ইউনিয়নের মৃত আশরাফ আলীর স্ত্রী। পুলিশ সূত্র জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে সন্দেহ হলে রাতেই ঘরের মেঝের মাটি খুঁড়ে লাশ উদ্ধার করা হয়। লাশের মাথার সামনে বাম দিকে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই দিন আগে মাথায় আঘাত করে তাকে হত্যা করে ঘরের মেঝের মাটি খুঁড়ে লাশ পুঁতে রাখা হয়। ময়নাতদন্তের জন্য লাশ থানায় আনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার লাশ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল কুদ্দুস জানান, অভিযুক্ত ছেলে জুয়েল পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য জুয়েলের স্ত্রী হাসি বেগম (৩৫) ও জুয়েলের ছেলে গোলাম রাব্বীকে (১৮) থানায় আনা হয়েছে। কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছেলে জুয়েলেই তার মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখে। নিহতের ছোট ছেলে বাদী হয়ে থানায় মামলা করেছেন। হত্যাকারীকে দ্রুত আইনের আওতায় আনা হবে। স্থানীয়রা জানায়, গত সোমবার মারুফা বেগমকে দেখতে পেয়েছেন। এরপর তাকে আর দেখা যায়নি। ধারণা করা হচ্ছে সোমবার কোনো এক সময় তাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখা হয়।

office@ukantho.com


Photo

শেখ হাসিনার চিকিৎসাগত নিপীড়নের শিকার হয়েছেন খালেদা জিয়া: হাসনাত

এফএনএস: জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ...

Photo

যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন আখতার

এফএনএস:যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হেনস্থা ও ডিম নিক্ষেপকারী আওয়ামী...

Photo

ঝিনাইদহের মহারাজপুর ইউনিয়নে মাতৃত্বকালীন ভাতা কর্মসূচির আবেদন আহ্বান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার ৭নং মহারাজপুর...

Photo

বিশ্বকাপের রঙে রঙিন কবি গোলাম মোস্তফার বাড়ি, ফুটবল ভিলেজ মনোহরপুরে দর্শনার্থীদের ঢল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: চার বছর অপেক্ষার পর আবারও শুরু হয়েছে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত