রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশ সদস্য আহত

উচ্চকন্ঠ   18-Mar-2025   49

Photo

এফএনএস: মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় গোয়েন্দা শাখা তথা ডিবি পুলিশের একজন সদস্য আহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাতে জেলার লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা বাজারে মাদকবিরোধী অভিযানে গেলে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় ডিবির কনস্টেবল আসিফ উদ্দিনকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুন্সীগঞ্জ ডিবির ওসি ইশতিয়াক আশফাক রাসেল জানান, গোপন সংবাদ পেয়ে গোয়ালীমান্দ্রা বাজারে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এ সময় সেখানে অবস্থান করছিল উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের একটি চক্র। উপস্থিতি টের পেয়েই ওই মাদক ব্যবসায়ী চক্রের লোকজন গোয়েন্দা পুলিশের সদস্যদের উপর হামলা করে। এ সময় ডিবির এক সদস্য আহত হন। তিনি আরও বলেন, পুলিশের কাজে বাধাদান ও হামলার ঘটনায় লৌহজং থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ চারটি আসনের একটিতে বিএনপি ও তিনটিতে জামায়াত বিজয়ী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শান্তিপুর্ণ ভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ...

Photo

ঝিনাইদহের ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষা ও বর্তমান...

Photo

ঝিনাইদহে শৈলকুপায় বিএনপির মাদক বিরোধী গণজমায়েত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মাদককে না বলি, সুস্থ্য সুন্দর সমাজ...

Photo

বঘুড়ায় স্কুলছাত্রী ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় আলামত নষ্টের অভিযোগ ওসি সহ দুই জনের বিরুদ্ধে চার্জশিট

এফএনএস: বগুড়ার ধুনটে বহুল আলোচিত স্কুলছাত্রী ধর্ষণ, ভিডিও ধারণ ও পরে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত