শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে আলোচনা সভা ও চারা গাছ বিতরণ

উচ্চকন্ঠ   01-Oct-2026   19

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবীর প্রত্যাশায় ঝিনাইদহে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের আয়োজনে ব্যাংকের কার্যালয় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় যুগ্ম-নিবন্ধক মো. নূরুন্নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সহ-সভাপতি এম এ গফুর, জেলা বিএনপির সহ-সভাপতি, কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সদস্য ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা সমবায় অফিসার মো. তানভীর আহমেদ, ঝিনাইদহ কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের নির্বাহী কর্মকর্তা মো. ফারুক হোসেন, উপজেলা সমবায় অফিসার শামীমা নাসরিন, এ্যাসিস্ট্যান্ট অফিসার মো. জাহিদুর রহমান, সদস্য সৈয়দ শফিউল ইসলাম, শহিদুল ইসলাম, সাইফুর রহমান ও জাফর ইকবালসহ অন্যান্যরা। এ সময় সমবায় ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
পরে সমবায় সমিতির সদস্যদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

office@ukantho.com


Photo

সংস্কারের বিপক্ষের কারো সঙ্গে জোট করবে না এনসিপি: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের...

Photo

বাংলাদেশে পেপাল, ওয়াইজ ও স্ট্রাইপ চালুর দাবি ফ্রিল্যান্সারদের

এফএনএস: দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের...

Photo

কালীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড: পুড়ে গেছে ইলেকট্রিক দোকানের ৪০ লাখ টাকার মালামাল

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে একটি ইলেকট্রিক...

Photo

আ. লীগ ১৫ বছর দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করেছিল: গোলাম পরওয়ার

এফএনএস: আওয়ামী লীগ গত ১৫ বছর দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করেছিল। তারা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত