সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

সংস্কারের বিপক্ষের কারো সঙ্গে জোট করবে না এনসিপি: নাহিদ

উচ্চকন্ঠ   28-Oct-2025   100

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায় বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই। মঙ্গলবার দুপুরে এনসিপির বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রাহণ শেষে রাজশাহী পর্যটন মোটেল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নিইনি। যদি সিদ্ধান্ত নিতে হয়, অবশ্যই একটি নীতিগত জায়গা থেকে আসবে। যদি সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায়, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বিরুদ্ধে দাঁড়ায়, সে ধরনের কোনো শক্তির সঙ্গে বা যাদের ইতিহাসের অনেক দায়ভার রয়েছে এরকম কোনো শক্তির সঙ্গে জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদের অনেকবার ভাবতে হবে। আমরা একটা নতুন রাজনৈতিক শক্তি, জনগণের অনেক প্রত্যাশা আমাদের কাছ থেকে এবং আমরাও নিজেদের স্বাতন্ত্র্য নিয়ে দাঁড়াতে চাই। নাহিদ বলেন, জুলাই সনদ স্বাক্ষর করতে আমরা অপেক্ষা করছি। জুলাই সনদ আদেশ বাস্তবায়ন হবে, গণভোট হবে। গণভোটের মাধ্যমে ড. ইউনূস এই আদেশ স্বাক্ষর করবেন। রাষ্ট্রপতি এই আদেশ স্বাক্ষর করতে পারবেন না। বিদ্যমান সংবিধানের আলোকে আদেশ সাংঘর্ষিক হবে। কোনো ধরনের নোট অব ডিসেন্ট থাকলে আমরা সেটিতে স্বাক্ষর করবো না। তিনি বলেন, আগের পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার হবে না। ড. ইউনূসের নেতৃত্বে নির্বাচন হবে। শাপলা প্রতীকের বিষয়ে তিনি বলেন, নির্বাচন ও রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করতে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া হচ্ছে না। শাপলা না দেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা। তারা গায়ের জোরে কাজ করছে। রাজনৈতিকভাবে যদি আদায় করতে হয় তাহলে রাজপথের মাধ্যমে আদায় করা হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবন উপলক্ষে গোলটেবিল বৈঠক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে আন্তর্জাতিক নারী নির্যাতন...

Photo

ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ পালন উপলক্ষে ঝিনাইদহে হজযাত্রীদের...

Photo

জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের...

Photo

দুদকের মামলার তথ্য গোপন করে তিন শিক্ষকের সরকারি হওয়ার অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান ফৌজদারি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত