মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করল আর্জেন্টিনা ফ্যান ক্লাব

উচ্চকন্ঠ   02-Jul-2026   31

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহের উদ্যোগে এসব গাছের চারা বিতরণ করা হয়।
মঙ্গলবার সকালে ঝিনাইদহ শহরের আইডিয়াল মডেল স্কুলে গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহের অ্যাডমিন মেহেদি হাসান জিকু, শাহীনুর আলম লিটন, সুলতান আল এনাম, রিজভি আহমেদ, তরিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শিশুদের ক্রীড়ামুখি করতে আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও প্রাকৃতিক উন্নয়নে এই ফ্যান ক্লাব কাজ করে যাবে। তৃণমূল ফুটবলের উন্নয়নেও ফ্যান ক্লাব নানা উদ্যোগ নিয়েছে বলে আয়োজকরা জানায়।

office@ukantho.com


Photo

এদেশের গণতন্ত্র হত্যায় সমর্থনের জন্য ভারতকে আন্তর্জাতিক আদালতে দাঁড় করানো হবে-আবুল খায়ের ভুইয়া

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা...

Photo

ঝিনাইদহে তারেক রহমান ঘোষিত ৩১ দফা সমর্থনে সমাবেশ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক...

Photo

গণজোয়ারে ভয় পেয়ে বিলবোর্ড-ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে: নাহিদ

এফএনএস:ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির...

Photo

নির্বাচনি হলফনামায় নাহিদ ইসলামের পেশা শিক্ষকতা দেখানো হয়নি: এনসিপি

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের আয়কর রিটার্ন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত