বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বস্তায় আদা চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   19-Jun-2025   37

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে ছায়াযুক্ত স্থানে বস্তায় আদা চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের কৃষাণী দিপা বেগমের জমিতে এ মাঠ দিবসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এতে সদর উপজেলা কৃষি কর্মকর্তা নুর-এ নবী, উপসহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দিন, মিলন হোসেনসহ স্থানীয় কৃষাণ-কৃষাণী বক্তব্য রাখেন।
মাঠ দিবসে কৃষি বিভাগের মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বারি জাত-২ জাতের উন্নত চাষ পদ্ধতি, উৎপাদন কৌশল এবং প্রযুক্তি বিষয়ে হাতে-কলমে দিকনির্দেশনা দেন কৃষি বিভাগের কর্মকর্তারা। অনুষ্ঠানে ওই এলাকার শতাধিক কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।
কৃষকেরা জানান, বস্তায় আদা চাষ কম খরচে, কম জায়গায় এবং সহজে করা সম্ভব, যা তাদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

office@ukantho.com


Photo

৫ আগস্টের পর বাথরুমে লুকিয়ে ছিলাম: দ্য ওয়ালকে ওবায়দুল কাদের

এফএনএস: আওয়ামী লীগে শেখ হাসিনার পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা ওয়ায়দুল...

Photo

তারেক রহমানকে সংবর্ধনা দিতে উপযুক্ত মাঠ খোঁজা হচ্ছে: সালাহউদ্দিন

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর...

Photo

৮নং মালিয়াট ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জে প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের মালিয়াট...

Photo

গাইবান্ধায় বাবা-ছেলের লাশ উদ্ধার

এফএনএস: গাইবান্ধার সুন্দরগঞ্জে সেচপাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত