বৃহস্পতিবার | ১৭ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

ভ্রমন

চাঁদের গাড়ি উল্টে ৬ জন আহত

উচ্চকন্ঠ   27-Jan-2025   57

Photo

এফএনএস: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে যাওয়ার পথে পর্যটকবাহী একটি জিপ (চাঁদের গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ছয় পর্যটক আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে সাজেকের মাচালং নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত পর্যটকদের সঙ্গে কথা বলে জানা যায়, ৪৫ জন পর্যটক নাটোর থেকে তিনটি চাঁদের গাড়িতে করে সাজেকের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে অতিরিক্ত গতি থাকায় গাড়িটি মোড় ঘুরতে গিয়ে সড়কে উল্টে যায়। সেনাবাহিনীর সহযোগিতায় আহদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়। আহতরা হলেন, আব্দুল হাই (৪০), মো. ইনতাজ আলী (৪০), মো. আশরাফ (৫০), মো. নুরুল ইসলাম (৬২), মো. রুবেল (৩০) ও আল আমিন (৩২)। হাসপাতালের চিকিৎসক মহিমা বড়ুয়া বলেন, আহত ছয় জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেলেও তাদের কারো অবস্থা গুরুতর নয় বলে জানান তিনি।

office@ukantho.com


Photo

বারোবাজার ইউনিয়নে জামায়াতে ইসলামির নির্বাচনী গণসংযোগ

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জের বারোবাজার...

Photo

ঝিনাইদহ জেলা প্রশাসকের সঙ্গে ইউরোপী ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক সংস্থার কর্মকর্তার সাক্ষাৎ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ...

Photo

চট্টগ্রামে ছুরিকাঘাতে অটোরিকশা চালক খুন

এফএনএস: চট্টগ্রামের পটিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ে বাধা...

Photo

ঝিনাইদহ জেলা জাসাসের ইফতার, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত