বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

নড়াইলের কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

উচ্চকন্ঠ   03-Aug-2026   31

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের কালিয়া উপজেলার বেন্দা গ্রামে চায়ের কেটলি থেকে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্র তানভীর হোসেনের (১৪) মৃত্যু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে বাড়ির পাশে নিজেদের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
তানভীর বেন্দা গ্রামের আসগর আলীর ছেলে এবং কালিয়া দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র। লেখাপড়ার পাশাপাশি তার বাবার সঙ্গে চায়ের দোকানে সহযোগিতা করত সে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্র তানভীর হোসেনের মৃত্যু বিষয়টি তিনি অবগত হয়েছেন। এ ঘটনায় তার পরিবারসহ গ্রামবাসীর মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

office@ukantho.com


Photo

বাদাম কিনতে গিয়ে প্রান গেল ৪ বছরের শিশুর

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ফেরিওয়ালার কাছ থেকে বাদাম কিনে রাস্তা...

Photo

হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

এফএনএস: নড়াইলের কালিয়া উপজেলায় মো. মনি মিয়া শেখ (৪২) নামের এক ইউনিয়ন পরিষদ...

Photo

খেলাধুলা ও ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত থাকা উচিত: মির্জা ফখরুল

এফএনএস: ঠাকুরগাঁওয়ে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে খেলা দেখা শেষে বিএনপির...

Photo

অপরাধ করে ছাড় পাওয়ার সুযোগ নেই, আইনি বিচার হবেই -লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ, সিও, এসআরবি-৬

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ এ দেশে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত