রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

খেলা

খেলাধুলা ও ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত থাকা উচিত: মির্জা ফখরুল

উচ্চকন্ঠ   20-Jun-2025   63

Photo

এফএনএস: ঠাকুরগাঁওয়ে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে খেলা দেখা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই স্টেডিয়ামে চমৎকার একটি পরিবেশের সৃষ্টি হয়েছে। একসময় আমিও খেলতাম। আমার সুযোগ হয়েছিল ক্রিকেট বোর্ডের সদস্য হওয়ার। গতকাল শুক্রবার বিকেলে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বক্তৃতার মঞ্চে অনেক আগেই চলে গেছি। আমার জগতটা এখানে রাজনীতিতে। আমি খেলার মধ্যে রাজনীতি আনার পক্ষে ছিলাম না। খেলাধুলা ও ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত থাকা উচিত। তিনি বলেন, গত ১৫ বছরে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে নতুন করে সুযোগ সৃষ্টি হয়েছে। দল মত নির্বিশেষে দেশ ও ক্রিকেটকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম প্রসঙ্গে তিনি বলেন, দেশ ও বাইরের বড় বড় খেলোয়াড়রা এ মাঠে খেলেছেন। স্টেডিয়ামে জোনাল ও জাতীয় দলের খেলার আয়োজন করতে হবে। এতে ক্রিকেটের মান ও খেলার মান বাড়বে। অনুষ্ঠিত টি-২০ টুর্নামেন্টে অংশগ্রহণ করেন ১৬টি দল। ফাইনালে দিনাজপুর ডোমিনেটরসকে ৬ উইকেটে হারিয়ে চাম্পিয়ন হয় পাবনা ক্রিকেটার্স। এসময় টুর্নামেন্টের আহ্বায়ক নুর-ই শাহাদাত স্বজন, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা সরদার শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন উপস্থিত ছিলেন। এছাড়াও আয়োজক কমিটি, টিম ম্যানেজম্যান্টসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

তাদের কাছে শেখ হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিংও হার মেনেছে: যুবদল সভাপতি

এফএনএস: যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ডাকসু...

Photo

ডিপ্লোমা নার্সদের কোর্স ডিগ্রি হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স...

Photo

সন্ত্রাসীদের জামিনের বিষয়ে প্রধান বিচারপতির কাছে উদ্বেগ আইন উপদেষ্টার

এফএনএস: উচ্চ আদালত থেকে সন্ত্রাসীদের জামিন হওয়ায় প্রধান বিচারপতিকে...

Photo

মালিয়াট ইউনিয়নে সেচ্ছাসেবক দলের কর্মি সভা অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিনিধি: আগামী ১ সেপ্টেম্বর বিএনপির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত