সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় ব্যবসায়ীর পায়ের রগ কর্তণ করলেন বিএনপি নেতা

উচ্চকন্ঠ   14-Aug-2025   70

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নতুনভুক্ত মালিথীয়া গ্রামে আব্দুল জলিল মোল্লা (৭০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। বুধবার রাত ৮ টার দিকে গ্রামের লাঙ্গলবাঁধ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল জলিল মোল্লা ওই গ্রামের মৃত জহর মোল্লার ছেলে। সে লাঙ্গলবাঁধ বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
আহতের স্বজনরা জানায়, বুধবার রাত ৮ টার দিকে জলিল মোল্লা লাঙ্গলবাঁধ বাজার থেকে বাড়ি ফিরছিলো। পথে লাঙ্গলবাঁধ বাজার এলাকার সাকোর কাছে পৌঁছালে পুর্ব থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের বিএনপি নেতা হারুন, ফারুক, তুজাম, চাকদাহ গ্রামের এরশাদ, উলুবাড়িয়া গ্রামের পাভেল মন্ডল, শাহীন চুন্নুসহ আরও কয়েকজন তার উপর হামলা চালায়। হামলাকারীরা জলিল মোল্লাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাতেই মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। পায়ের রগ কেটে যাওয়ায় বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করে চিকিৎসক।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, জলিল মোল্লা নামের একজন আহত হয়েছে শুনেছি। কিন্ত তাদের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ দিলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

ডেভিল হান্ট: আবু সাঈদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

এফএনএস: রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলার...

Photo

ঝিনাইদহে সীমান্তবর্তী ২০০ ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী...

Photo

জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ওপর কিছু চাপিয়ে দেবে না কমিশন: আলী রীয়াজ

এফএনএস: জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই...

Photo

কালীগঞ্জের বিস্ফোরক মামলায় কোটচাঁদপুরে যুবলীগের সভাপতি-সম্পাদক গ্রেফতার

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর থানা পুলিশ বিশেষ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত