অপরাধ
মোহাম্মদপুরের সন্ত্রাসী ‘রক্তচোষা জনি’ গ্রেপ্তার
উচ্চকন্ঠ 21-Nov-2025 77
এফএনএস: রাজধানীর মোহাম্মদপুরের সন্ত্রাসী মো. মনির হোসেন ওরফে রক্তচোষা জনিকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। গত বৃহস্পতিবার দিবাগত রাতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. শামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জনি ও তার দল মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় ভয়ভীতি সৃষ্টি করে চাঁদাবাজি, মারধর, এলাকাভিত্তিক সন্ত্রাসী কার্যক্রম এবং অস্ত্রের মহড়া চালিয়ে আসছিল। জনির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও ৩০০ গ্রাম হেরোইনসহ রক্তচোষা জনিকে গ্রেপ্তার করেছিল মোহাম্মদপুর থানা পুলিশ।
office@ukantho.com