সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

স্থানীয় নয়, আগে জাতীয় নির্বাচন চাই: টুকু

উচ্চকন্ঠ   16-Feb-2025   42

Photo

এফএনএস: স্থানীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু বলেছেন, পৃথিবীর ইতিহাসে কোনো অন্তর্বর্তীকালীন সরকার এসে এই ধরনের নির্বাচন করেনি। আমরাও স্থানীয় নির্বাচন চাই না। আগে জাতীয় নির্বাচন। রোববার সিরাজগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জ্ঞাপন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। বিএনপির লক্ষ্য হলো নির্বাচন উল্লেখ করে টুকু বলেন, বিএনপি একটি নির্বাচনী দল। জনগণের সেবা করাই হলো আমাদের টার্গেট। আমরা বলেছি, জুন-জুলাই মাসে নির্বাচন করার জন্য। সরকার বলছে, ডিসেম্বরে নির্বাচন করবে। দেখি কী হয়! এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সিরাজগঞ্জ জেলা বিএনপির আহŸায়ক আমিরুল ইসলাম খান আলীম, সদস্য আব্দুল মান্নান, সিমকী ইমাম, মজিবর রহমান, মকবুল হোসেন চৌধুরী, আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান রানা, অমর কৃষ্ণ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

ড. মুহাম্মদ ইউনূসকেই জুলাই সনদের আদেশ জারি করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত...

Photo

নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহী চীন: মির্জা ফখরুল

এফএনএস: চীন সফরের দ্বিতীয় দিন পার করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

Photo

হরিণাকুন্ডুতে মতবিনিময় সভায় নব-নির্বাচিত সংসদ সদস্য আবু বকর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-২ আসনের নব-নির্বাচিত সংসদ...

Photo

কালীগঞ্জে পরিবেশ রক্ষায় বিএনপির উদ্যোগে ৫ শত তালের বীজ বপন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালিগঞ্জে পরিবেশ রক্ষায় বজ্রপাত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত