প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহ কালীগঞ্জে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
উচ্চকন্ঠ 09-May-2025 50
মানিক ঘোষ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ আনসার আলী (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কালীগঞ্জ পৌর এলাকার কাশিপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার সময় কাশিপুর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ৬৯ পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আনসার দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রয় করে আসছে। সে এর আগেও একাধিকবার মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, জেলা পুলিশ সুপার মনজুর মোরশেদ (বিপিএম) এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমানের নির্দেশনায় থানা এলাকায় বিভিন্ন স্থানে পুলিশ মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় আজ রাত সাড়ে ৯ টার সময় এসআই রানা প্রতাপ ঘোষ থানা পুলিশের একটি টিম নিয়ে পৌর এলাকার কাশিপুর রেলগেটে অভিযান চালিয়ে ৬৯ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেন। এবং এসআই রানা প্রতাপ বাদী হয়ে আটককৃতর বিরুদ্ধে কালিীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। মামলা নং-১০/৮১, আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ প্রক্রিয়াধীন।
office@ukantho.com