রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

পদ্মায় ফেরিঘাটে বাস ডুবি: শৈলকুপার চিকিৎসক সুমা ও শিশু পুত্রকে সাভারে দাফন

উচ্চকন্ঠ   27-Mar-2026   71

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত ঝিনাইদহের শৈলকুপার খন্দকবাড়িয়া গ্রামের নুরুজ্জামান বিশ্বাসের স্ত্রী আয়েশা আক্তার সুমা (৩০) এবং তাঁদের শিশু পুত্র আর্শান জামান (৭) কে সাভারের আশুলিয়ার নয়ারহাট এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানা যায়, বুধবার (বিকাল) কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস প্রায় ৫০ জন যাত্রী নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটে পৌঁছায়। বিকাল আনুমানিক ৪টার দিকে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সরাসরি পদ্মা নদীতে পড়ে ডুবে যায়।
পরিবার সূত্রে জানা গেছে, ঈদ উদযাপন শেষে নুরুজ্জামান বিশ্বাস তাঁর স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে ঢাকার আশুলিয়ায় কর্মস্থলে ফিরছিলেন। তবে ফেরিঘাটে পৌঁছে নুরুজ্জামান ও তাঁদের ৪ বছর বয়সী কন্যা বাস থেকে নেমে যাওয়ায় তারা প্রাণে বেঁচে যান। কিন্তু মুহূর্তেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।
উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছে গভীর রাতে বাসটি উদ্ধার করে। পরে ডুবুরিরা রাত ২টার দিকে আয়েশা আক্তার সুমা এবং রাত ৩টার দিকে তাঁর শিশু পুত্র আর্শান জামানের মরদেহ উদ্ধার করেন। উদ্ধার শেষে মরদেহ আশুলিয়ায় নেওয়া হয় এবং সেখানেই তাঁদের দাফন সম্পন্ন হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় বাসটিতে থাকা যাত্রীদের মধ্যে মাত্র ৮ থেকে ১০ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। এখন পর্যন্ত প্রায় ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাঁদের অধিকাংশই কুষ্টিয়া ও রাজবাড়ী জেলার বাসিন্দা।
নিহত আয়েশা আক্তার সুমা পেশায় একজন চিকিৎসক ছিলেন এবং সাভারের সিআরপি হাসপাতালে কর্মরত ছিলেন। এ দুর্ঘটনায় বাসচালক আরমান খান (৩১)ও নিহত হয়েছেন বলে জানা গেছে। তাঁর বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায়।
এ মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। স্বজন হারানোর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। দুর্ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগও দেখা দিয়েছে।

office@ukantho.com


Photo

নিজ ঘরে বাবা-মেয়েকে হত্যা

এফএনএস: ময়মনসিংহের হালুয়াঘাটে নিজ ঘরে বাবা-মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে।...

Photo

সেফ এক্সিটের বিষয়টি নাহিদকেই পরিষ্কার করতে হবে: পরিবেশ উপদেষ্টা

এফএনএস: অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে...

Photo

কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

মনজুরুল আহসান লিতু, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির...

Photo

সেবাগ্রহীতার উপর হামলা। ঝিনাইদহ পৌরসভার ৬ কর্মচারী বরখাস্ত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: সেবাগ্রহীতাকে মারধর করার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত