রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

উচ্চকন্ঠ   27-Aug-2025   53

Photo

মনজুরুল আহসান লিতু, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য র‌্যালী ও সমাবেশ সফলের জন্য এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় শহরের মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সফল ছাত্রনেতা হামিদুল ইসলাম হামিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য ও উচ্চকন্ঠ নিউজের প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, উপজেলা বিএনপির সাবেক সদস্য যথাক্রমে আব্দুল মাজেদ শেখ, নাজমুল হাসান তিতাস, জুমারত আলী, আবু জাফর ও আব্দুল আলিম, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান রনি, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজান আলী খোকন প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্য হামিদুল ইসলাম হামিদ বলেন, বাংলাদেশের একমাত্র গণতান্ত্রিক দল বিএনপি। এ দলে চাঁদাবাজ ও সন্ত্রাসের কোন ঠাঁই নাই। কেউ চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকান্ড করলে দল তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে। একই সময় দলের প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালী ও সমাবেশ সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

office@ukantho.com


Photo

মুন্সীগঞ্জে স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ

এফএনএস: মুন্সীগঞ্জের মিরকাদিমে পারিবারিক কলহের জেরে স্ত্রী মিতু আক্তারকে...

Photo

উৎসব ভাতাসহ বিভিন্ন দাবীতে কালীগঞ্জ হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন এর বিক্ষোভ র‍্যালী ও সমাবেশ

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ১ জুন ২০২৫ রবিবার বেলা ১২ টায়, কালিগঞ্জ...

Photo

নারায়ণগঞ্জে নিখোঁজের একদিন পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার

এফএনএস: নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের একদিন পর আলিফা আক্তার আকলিমা...

Photo

চট্টগ্রামে ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু

এফএনএস: চট্টগ্রামের পটিয়া উপজেলায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে মামুন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত