মঙ্গলবার | ৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জ ভূমি অফিসের জানালা ভেঙ্গে ৩ লাখ টাকা চুরি

উচ্চকন্ঠ   22-Nov-2025   98

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসে চুরি সংঘটিত হয়েছে। বুধবার দিবাগত রাতে চোরেরা অফিস সহকারী তপন কুমার রায় এর অফিসের পিছনের জানালা ভেঙ্গে নগদ ৩ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। চোরেরা রাতের কোন এক সময় অফিসের একটি সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে চুরি করে। বৃহস্পতিবার অফিসের প্রোসেস সার্ভার ইমদাদুল হক এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। এছাড়া সংশ্লিষ্ট তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জনবল সংকটের কারনে তপর কুমার রায় ওই দপ্তরের অফিস সহকারীর সাথে অতিরিক্ত দ্বায়িত্ব হিসাবে অর্পিত সম্পত্তি ও নাজিরের দ্বায়িত্ব পালন করছেন।
জিডিতে উল্লেখ করা হয়, ১৯ নভেম্বর বুধবার বিকাল ৫টার দিকে অফিস বন্ধ করে চলে যায়। পরের দিন বৃহস্পতিবার অফিসে এসে জানতে পারি সহকারী তপন কুমার রায় এর রুমের ভিতর থেকে লক করা। অনেক চেষ্টা করেও দরজা খোলা সম্ভব হয়নি। পরে অফিসে পিছনে গিয়ে দেখা যায় জানালা ভাঙ্গা। এরপর ভূমি অফিসারকে বিষয়টি অবগত করা হয়। পরে রুম খুলে দেখা যায় আলমিরার ড্রয়ার ভেঙ্গে প্রায় তিন লাখ টাকা নিয়ে গেছে।
ঘটনার দিন দ্বায়িত্বে থাকা নাইটগার্ড আরজু আহম্মেদ জানান, আমি কিডনি রোগী। ওষুধ খেলে ঘুম আসে। ওইদিন রাত ২টার পর ঘুমিয়ে পড়েছিলাম। পরে সকাল ৯টার দিকে অফিসে তালা খুললেও রুমটি খোলা যাচ্ছিল না। তখন আমরা টের পায় অফিসে চুরি হয়েছে।
অফিস সহকারী তপন কুমার রায় জানান, প্রতিদিনের মত ওইদিন বিকালে অফিস বন্ধ করে চলে যায়। সকালে অফিসে এসে তালা খুলে দরজা খুলতে গিয়ে দেখি ভিতর থেকে লক করা। তখন পিছনে গিয়ে দেখা যায় একটি জানালা ভাঙ্গা।
কালীগঞ্জ থানার (ওসি) শফিকুল ইসলাম জানান, চুরির ঘটনায় একটি জিডি হয়েছে, তদন্ত চলছে। আশা করি দ্রুতই চুরির বিষয়ে জানা যাবে।
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম জানান, এঘটনা জানার পর উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। অফিস সহকারী তপন কুমার রায়, নাইটগার্ড শহিদুজ্জামান ও আরজু আহম্মেদ কারন দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। একই সাথে থানায় জিডি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তারা বিষয়টি নিয়ে কাজ করছে।
উল্লেখ, এর আগে এ অফিসের ড্রয়ার থেকে এক লাখ ও জানালা ভেঙ্গে ৮০ হাজার নগদ টাকা চুরির ঘটনা ঘটে। এছাড়া একটি মোটরসাইকেল চুরির ঘটনাও ঘটেছিল। এসব ঘটনায় তৎকালীন দ্বায়িত্বে থাকা ভূমি অফিসাররা আইনগত কোন ব্যবস্থা নেননি।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে হকি ও টেবিল টেনিস প্রতিযোগিতার সমাপনী এবং মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া...

Photo

দেশি পোশাকে ভারতীয় স্টিকার লাগিয়ে বিক্রি, লাখ টাকা জরিমানা

এফএনএস: চট্টগ্রামের বৃহত্তম পাইকারি কাপড়ের বাজার ‘টেরি বাজারে’...

Photo

নড়াইল প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল প্রেসক্লাবের ২০২৫-২৭...

Photo

নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: নানা সংকটে ব্যাহত হচ্ছে ঝিনাইদহের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত