রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন

উচ্চকন্ঠ   25-Jun-2026   43

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ যশোর মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য নিশ্চিতের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫জুন) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিষয়খালী, দোকানঘর, আমতলা, খড়িখালী, তেঁতুলতলা, চুটলিয়া, লাউদিয়া, হামদহ বাইপাস ও ঝিনাইদহ এলাকার ভুক্তভোগীরা এই কর্মসূচির আয়োজন করে। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ওই এলাকার ক্ষতিগ্রস্ত জমির মালিকরা অংশ নেয়।
ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে ভুক্তভোগী ডা.মিজানুর, জিয়া, বিল্লাল, হাবিব, মুসা, চানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা অভিযোগ করেন, ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয়লেনে উন্নীতকরণ প্রকল্পে বিষয়খালী, দোকানঘর, আমতলা, খড়িখালী, তেঁতুলতলা, চুটলিয়া, লাউদিয়া, হামদহ বাইপাস ও ঝিনাইদহ এলাকায় যে জমি অধিগ্রহণ করা হয়েছে তার সঠিক মুল্যে দেওয়া হচ্ছে না। জমির দাম ৪ লাখ টাকা শতক হলেও সেই জমির দাম দেওয়া হচ্ছে ৩ হাজার টাকা। এমনভাবে ওই এলাকার ৮/৯ শতাধিক জমির মালিক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। তাই জমির সঠিক মুল্যে দেওয়ার দাবী জানান বক্তারা।

office@ukantho.com


Photo

ঋণের চাপে নারীর আত্মহত্যা

এফএনএস: রাজধানীর ডেমরার পূর্ব বক্সনগর এলাকায় আজিমুন্নেসা (৫০) নামে...

Photo

পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

এফএনএস: উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ...

Photo

বেগম খালেদা জিয়া একমাত্র প্রধানমন্ত্রী যিনি ভারতের চোখে চোখ রেখে কথা বলা শিখিয়েছেন- রাশেদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ...

Photo

ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনারের কোটি টাকার গাড়ির সন্ধান

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত