প্রিয় ঝিনাইদহ
সেবাগ্রহীতার উপর হামলা। ঝিনাইদহ পৌরসভার ৬ কর্মচারী বরখাস্ত
উচ্চকন্ঠ 02-Mar-2025 55
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: সেবাগ্রহীতাকে মারধর করার অভিযোগে ঝিনাইদহ পৌরসভা থেকে ৬ জন কর্মচারীকে শাস্তি প্রদান করা হয়েছে। এরমধ্যে পৌরসভায় কর্মরত বাজার আদায়কারী ইমরান নাজির, পাম্প মিস্ত্রী মোঃ খালেকুজ্জামান ও পাম্প হাউস প্রহরী রিপন মিয়াকে সাময়িক বরখাস্ত ও দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারী মোঃ সাগর হোসেন, সাদিউল ইসলাম বাবু ও লিমন হোসেকে দায়িত্ব থেকে স্থায়ী ভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে। রোববার বিকালে ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথিন্দ্রাথ রায় এ খবর নিশ্চত করেন।
তথ্য নিয়ে জানা গেছে, গত ২৮ ফেব্রয়ারি ঝিনাইদহ পৌরসভার পানি সরবরাহ শাখায় শফিউদ্দীন শফি নামে একজন সেবা গ্রহীতা অভিযোগ নিয়ে আসেন। কিন্তু সেবাগ্রহীতার সমস্যার সমাধান না করে তার উপর চড়াও হয় এবং মারধর করে রক্তাক্ত জখম করে।
এ ঘটনায় পৌরসভা থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হলে কমিটি বিষয়টি যাচাই শেষে উল্লেখিত ৬ ব্যক্তির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রমাণ পায় এবং উল্লেখিত সিদ্ধান্ত গ্রহন করে।
ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথিন্দ্রাথ রায় জানান, সেবাগ্রহীতার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি রিপোর্ট প্রদান করলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হয়। তিনি আরো জানান, কেউ অপরাধ করলে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ঠেকাতে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
office@ukantho.com