রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

নড়াইলে চিত্রশিল্পী সমীর মজুমদারের স্বরণে সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   27-Jun-2025   64

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল প্রতিনিধি: নড়াইলের এস.এম সুলতান শিশুস্বর্গের চিত্রাংকন বিভাগের শিক্ষক শিল্পী সমীর মজুমদারের অকাল প্রয়াণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জুন) বেলা ১১ টায় এস, এম, সুলতান স্মৃতি সংগ্রহশালা, নড়াইল এর আয়োজনে জেলা প্রশাসন, নড়াইল এর সহযাগিতায় এবং বাংলাদশ শিল্পকলা একাডমীর পৃষ্ঠপোষকতায় শিশু স্বর্গ অডিটোরিয়ামে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে শিল্পীর স্মরণে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এস.এম সুলতান শিশু স্বর্গ ও এস.এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস, এস, সুলতান ফাউন্ডেশনের সাবেক সাধারন সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারন সম্পাদক অ্যাডঃ ইকবাল হোসেন সিকদার । জেলা প্রশাসনের প্রতিনিধি সহকারী কমিশনার এ,বি,এম, মনোয়ারুল আলম এর সভাপতিত্বে জেলা কালচারাল অফিসার মো: রাকিবিল বারী, চিত্রশিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস, দৈনিক ওশান পত্রিকার প্রকাশক ও সম্পাদক অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, এস, এস, সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফ, চিত্রশিল্পী বলদেব অধিকারী, শিল্পী গৌতম কুমার বিশ্বাস, শিল্পী উজ্জল খান, বিধান কুমার সাহা, পরশ রহমান, এস.এম সুলতান কমপ্লেক্স-এর সহকারি কিউরেটর মেহেদী হাসান রানাসহ শিশুস্বর্গের শিক্ষক- শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, চিত্র শিল্পীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

প্রেমিকাকে ভিডিও কলে রেখে তরুণের আত্মহত্যা

এফএনএস: সিলেট থেকে বন্ধুদের সঙ্গে কক্সবাজারে ঘুরতে এসে প্রেমিকার সঙ্গে...

Photo

বেজপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে বৈশাখী মেলা

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: কালীগঞ্জ বেজপাড়া সরকারি...

Photo

ঝিনাইদহে দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল এই শ্লোগানকে...

Photo

টিউলিপকে দেশে এসেই মামলা মোকাবিলা করতে হবে: দুদক চেয়ারম্যান

এফএনএস: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত