প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে বিএনপি নেতার নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
উচ্চকন্ঠ 04-Jun-2025 43
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ নুরুল ইসলামের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ৩ জুন ২০২৫ রাতে শহরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বিভিন্ন শ্লোগান সহকারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খানা রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। এতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু অভিযোগ করে বলেন, স্থানীয় ওসির দায়িত্বে অবহেলার কারণে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে। কোলা ও জামাল ইউনিয়নে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তিনি অবিলম্বে ডাঃ নুরুল ইসলামের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। এ সময় উপাজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন বক্তব্য রাখেন। উল্লেখ্য, বিক্ষোভ মিছিলটি থানা অতিক্রম করার সময় উত্তেজিত জনতা থানার গেট ভাংচুরের চেষ্টা চালায় ও ওসির বিরুদ্ধে নানাবিধ শ্লোগান দেয়। তবে সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
office@ukantho.com