রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রাঙামাটিতে আবাসিক হোটেল থেকে পর্যটক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   28-Jul-2025   40

Photo

এফএনএস: রাঙামাটিতে আবাসিক হোটেল থেকে মুন্না আক্তার নামে এক পর্যটক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার এতথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালি থানার ওসি সাহেদ উদ্দিন। পুলিশ জানিয়েছে, গত রোববার দিবাগত রাত ৩টার দিকে জেলা শহরের রিজার্ভবাজার এলাকার গোল্ডেন হিল নামক আবাসিক হোটেল থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হোটেলের ম্যানেজার কুতুব উদ্দিনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি পুলিশ ওই হোটেলে অভিযান চালিয়ে পতিতাসহ খদ্দরকে আটক করে। এদিকে এ ঘটনার খবর পেয়ে ওই নারীর স্বামী আব্দুল কাদের, মেয়ে সাদিয়া আক্তার বৃষ্টি ও মা মমতাজ বেগম ছুটে এসেছেন। তাদের বাড়ি চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় বলে জানা গেছে। ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

office@ukantho.com


Photo

রাজধানীতে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২

এফএনএস: রাজধানীর শাহজাহানপুর ঝিলপাড় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র...

Photo

ঝিনাইদহে জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় আওয়ামী লীগের তিন ইউপি চেয়ারম্যান কারাগারে

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহে জেলা বিএনপি কার্যালয় ও জেলা বিএনপি’র...

Photo

মহেশপুরে আট তরুণের বেকায়দা চা ঘর: আড্ডা, স্বাদ আর সৃজনশীলতার নতুন ঠিকানা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল কনটেন্টের ব্যস্ততার মাঝেই...

Photo

মহেশপুর সীমান্তে পুশ-ইন প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক মতবিনিময় সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত