মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন

উচ্চকন্ঠ   20-Nov-2025   60

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের উদ্যোগে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে প্রায় এক ঘণ্টা ধরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং বিভিন্ন বিভাগের সাপোর্ট স্টাফরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা নিরলসভাবে কাজ করে আসছেন। অথচ দীর্ঘদিন ধরে তাঁদের ন্যায্য পদোন্নতি, বেতন গ্রেড উন্নীতকরণ এবং পেশাগত স্বীকৃতি নিয়ে অনিশ্চয়তা চলছে। তারা দাবি করেন, ১০ম গ্রেড বাস্তবায়ন সরকারের স্বীকৃত একটি প্রতিশ্রুতি, কিন্তু এখনো তা বাস্তব রূপ পায়নি।
আয়োজকদের পক্ষে মেডিকেল টেকনোলজিস্ট মো. সজীব হোসেন বলেন, একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দৈনন্দিন সেবার বড় অংশই আমরা টেকনোলজিস্ট আর ফার্মাসিস্টরা পরিচালনা করি। কিন্তু আমাদের পেশাগত অবস্থান এখনো অবমূল্যায়িত। দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর হবে।
অন্যদিকে ফার্মাসিস্ট প্রতিনিধি মো: হাসান আালি বলেন, স্বাস্থ্যসেবা ব্যবস্থার মানোন্নয়নে আমাদের অবদান অনস্বীকার্য। কিন্তু বৈষম্যমূলক গ্রেডিং ব্যবস্থা আমাদের হতাশ করে তুলছে। মানববন্ধনের পরও দাবি না মানা হলে কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব।
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, একই ধরনের শিক্ষাগত যোগ্যতা ও দায়িত্ব থাকা সত্ত্বেও তাঁদের গ্রেড অন্যান্য পেশাজীবীদের তুলনায় কম রাখা হয়েছে। এতে কর্মক্ষেত্রে বৈষম্য তৈরি হয়েছে।

office@ukantho.com


Photo

বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানো সম্ভব: দুদক চেয়ারম্যান

এফএনএস: আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে করা বন্দি বিনিময় চুক্তির...

Photo

বাড়ির সামনে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

এফএনএস: খুলনার রূপসায় বাড়ির সামনে দুর্বৃত্তের গুলিতে ইমরান হোসেন মানিক...

Photo

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেপ্তার

এফএনএস: কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন...

Photo

স্পষ্ট দেখতে পাচ্ছি সবাই ওয়ান-ইলেভেনের দিকে হাঁটছি: মঞ্জু

এফএনএস: রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হলে এবং বিভেদ ও অনৈক্যজনিত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত